Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেয়ের পরকীয়াই কি কাল হল? বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ় দম্পতির দেহ

প্রৌঢ় দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল কেতুগ্রামে। পরিবারের অভিযোগ, মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাড়িতে অশান্তি চলছিল। তার জেরেই ওই প্রৌঢ় দম্পতি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। 

মেয়ের পরকীয়াই কি কাল হল? বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ় দম্পতির দেহ

শেষ আপডেট: 26 February 2024 19:39

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রৌঢ় দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল কেতুগ্রামে। পরিবারের অভিযোগ, মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাড়িতে অশান্তি চলছিল। তার জেরেই ওই প্রৌঢ় দম্পতি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দম্পতির নাম সমীর সেখ (৫৯) ও চেনাই বিবি (৫৩)।  গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিশ। তারা দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। 

কেতুগ্রাম থানার আরনা গ্রামের ক্যানাল পাড়ার বাসিন্দা ওই দম্পতির মেয়ে রাবেয়া বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এর জেরে প্রায়ই বাড়িতে অশান্তি হত। অভিযোগ, দিন দশেক আগে রাবেয়া তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এরপরই পুলিশ রাবেয়াকে গ্রেফতার করে। মেয়ের এমন কাজে আত্মগ্লানিতে ভুগছিলেন ওই দম্পতি এমনটাই দাবি করেছেন তাঁদের এক আত্মীয়।


```