Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঘর থেকে উদ্ধার দম্পতির গলা কাটা দেহ, ট্যাংরা-কসবা কাণ্ডের ছায়া এবার আসানসোলে

আসানসোলের কুলটির আলডি গ্রামে এই ঘটনা ঘটেছে। দম্পতির প্রতিবেশীরা এই খবর বাকরুদ্ধ। তারা কেউই ভাবতে পারছেন না এমন ঘটনা ঘটতে পারে।

ঘর থেকে উদ্ধার দম্পতির গলা কাটা দেহ, ট্যাংরা-কসবা কাণ্ডের ছায়া এবার আসানসোলে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 March 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ট্যাংরা, কসবা কাণ্ডের পুনরাবৃত্তি এবার জেলায়! আসানসোলের (Asansol) কুলটি এক দম্পতির গলা কাটা দেহ (Couple Body Found) উদ্ধার হল। মৃত ব্যক্তির নাম রূপকুমার বাউরি (৪০) এবং মালা বাউরি (৩৫)। পুলিশের অনুমান, দুজনেই আত্মঘাতী হয়েছেন। তবে কেউ কাউকে খুন করে আত্মহত্যা করেছেন কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা। 

আসানসোলের কুলটির আলডি গ্রামে এই ঘটনা ঘটেছে। দম্পতির প্রতিবেশীরা এই খবর বাকরুদ্ধ। তারা কেউই ভাবতে পারছেন না এমন ঘটনা ঘটতে পারে। কেন এমন হল সে ব্যাপারে কেউ স্পষ্ট কিছু না বলতে পারলেও পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, বাজারে প্রচুর টাকা ঋণ হয়ে গেছিল দম্পতির। তা শোধ দিতে পারছিলেন না তাঁরা। সেই কারণেই আত্মহত্যা।

দম্পতির ঘর থেকে ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দুজনরেই গলায় কাটা দাগ মিলেছে। অনুমান, ওই অস্ত্র দিয়েই গলা কেটে আত্মহত্যা করতে গেছিলেন তাঁরা। কিন্তু ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, গলা কাটার ফলে স্ত্রীর মৃত্যু হলেও কোনও রকমে বেঁচে গেছিলেন ওই ব্যক্তি। পরে তিনি গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করেন। এক্ষেত্রে সন্দেহ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও এখনই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি পুলিশ।

রূপকুমার পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং মালা পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে। তাঁদের চার মেয়েও আছে। একজন বিবাহিত। বাকি তিনজন অবিবাহিত। এই ঘটনায় স্তম্ভিত প্রত্যেকেই। কেউ কেউ মনে করছেন, দম্পতির মধ্যে কোনও কারণে অশান্তি হয়েছিল। তার জন্যও এমন ঘটনা ঘটতে পারে। তবে বিগত কয়েকদিন ধরে পাওনাদাররা বাড়িতে আসছিল বলে জানিয়েছেন প্রতিবেশিদের একাংশ। 


```