Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুর নিয়োগ দুর্নীতির সূত্রে রেশনেও দুর্নীতি? নদিয়ার চালকল, মুদির দোকানে ইডির হানা

পুর নিয়োগ দুর্নীতির সূত্রে রেশনেও দুর্নীতি? নদিয়ার চালকল, মুদির দোকানে ইডির হানা

শেষ আপডেট: 11 October 2023 13:23

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি, সিবিআইয়ের হাতে এসেছিল পুরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য! আদালতের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতির ওই তদন্তের সূত্রেই এবার কি তদন্তকারীদের হাতে রেশনে দুর্নীতির নথি? জল্পনা উস্কে বুধবার সকাল থেকে নদিয়ার শান্তিপুর, ধুবুলিয়া, রানাঘাট, কৃষ্ণনগরের মোট পাঁচটি জায়গায় তল্লাশিতে নেমেছেন ইডির কর্তারা।

সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির একাংশ টাকা চালকলে ঢালা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সেই সূত্রেই সামনে আসছে রেশনে দুর্নীতির অভিযোগ। তদন্তকারীদের একাংশের দাবি, পুর নিয়োগ দুর্নীতির তদন্তের সঙ্গে রেশন দুর্নীতিরও যোগসূত্র থাকতে পারে। সেই সূত্র ধরেই এদিন নদিয়ার পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। যার মধ্যে রয়েছে চাল কল থেকে মুদি খানা! চলছে জিজ্ঞাসবাদও।

জানা গিয়েছে, বুধবার সকাল সাতটা নাগাদ নদিয়ার কৃষ্ণনগরের একটি চালকলে হানা দিয়েছেন তদন্তকারীরা। একই সময়ে শান্তিপুরের দুটি রাইস মিলে এবং হরিণঘাটার নিমতলা বাজারের একটি মিলেও চলছে তল্লাশি। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগর পুরসভার মল্লিক পাড়ার একটি মুদির দোকানেও হানা দিয়েছেন তদন্তকারীরা।  প্রতিটি জায়গায় ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া  হচ্ছে না। চলছে জিজ্ঞাসাবাদও।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুলিশ হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। শান্তনুর সূত্রে তারপর গ্রেফতার করা হয়েছিল তাঁর ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে। এই অয়ন শীলের সল্টলেকের অফিস থেকেই পুরসভায় নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পায় ইডি। এক দুর্নীতি খুঁজতে গিয়ে বেরিয়ে পড়ে অন্য দুর্নীতির কিসসা। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগেরও তদন্তে নেমেছে সিবিআই ও ইডি।

২০১৪ সাল থেকে পুরসভায় নিয়োগ নিয়ে যেসব দুর্নীতি হয়েছে মূলত সে ব্যাপারে তদন্ত করছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সেপ্টেম্বর মাসে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু পুরসভার কর্মী ও আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার চেয়ারম্যানের বাড়িতে হানা দেয় ইডি। ইডির ওই তল্লাশি অভিযানের পরই গত রবিবার রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র সহ তৃণমূলের একাধিক পুর চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের বকেয়া সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি গিয়ে আন্দোলন করার পরেই তৃণমূলকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে মোকাবিলা করতে চাইছে বিজেপি। সেকারণেই এই অভিযান। যদিও অভিযোগ উড়িয়ে বিজেপি নেতৃত্বর দাবি, আদালতের নির্দেশেই তদন্ত হচ্ছে। এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়।


```