Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পিপিই নেই, তাই ময়লা ফেলার প্লাস্টিক-ব্যাগ পরছেন চিকিৎসকরা! ব্রিটেনের পরিস্থিতি শোচনীয়

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় রত স্বাস্থ্যকর্মীদের পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের অভাব বারবার করেই সামনে আসছে বিভিন্ন সময়ে। ব্রিটেনও ব্যতিক্রম নয়। যেভাবে দ্রুতগতিতে সে দেশে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, তাতে পরিস্থি

পিপিই নেই, তাই ময়লা ফেলার প্লাস্টিক-ব্যাগ পরছেন চিকিৎসকরা! ব্রিটেনের পরিস্থিতি শোচনীয়

শেষ আপডেট: 5 April 2020 10:15

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় রত স্বাস্থ্যকর্মীদের পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের অভাব বারবার করেই সামনে আসছে বিভিন্ন সময়ে। ব্রিটেনও ব্যতিক্রম নয়। যেভাবে দ্রুতগতিতে সে দেশে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, তাতে পরিস্থিতি সামাল দেওয়া যথেষ্ট মুশকিল হচ্ছে। সেটা এতটাই, যে ময়লা ফেলার প্লাস্টিকের ব্যাগ দিয়ে নিজেদের মুড়ে করোনা-যুদ্ধে নামতে হচ্ছে সেদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের! এই ঘটনার মধ্যে দিয়েই ইনটেনসিভ কেয়ার ইউনিটের স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ ও সরঞ্জামের শোচনীয় অবস্থার কথা প্রকাশ পেয়েছে ব্রিটেনে। যদিও এসবের কোনও কিছু নিয়েই গণমাধ্যমে মুখ খোলা বারণ চিকিৎসকদের। বিবিসি জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, প্রতিটা হাসপাতালের আইসিইউ এখন কোভিড ১৯ আক্রান্ত রোগীতে পরিপূর্ণ।

তাঁর কথায়, "এই অবস্থায় ময়লা ফেলার প্লাস্টিকের ব্যাগ বা বিন ব্যাগ দিয়ে বানানো পিপিই পরতে হচ্ছে আমাদের। অনেক হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ক্যানসার ক্লিনিকও। শুধু যে হাসপাতালগুলোয় করোনার চিকিৎসার পরিকাঠামো রয়েছে, সেগুলোই খোলা। তার পরেও সেগুলির বেশিরভাগেই কর্মীর অভাব আছে, বেডের অভাব। একদম সাধারণ মানের ভেন্টিলেটরও সব জায়গায় নেই।"

বিশেষজ্ঞদের ধারণা, ১৪ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ব্রিটেনে বড় আঘাত হানবে করোনাভাইরাস। এই সময়টাকেই বিশ্লেষকদের ভাষায় বলা হচ্ছে 'পিক টাইম'। আর চিকিৎসা কর্মীরা এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছেন, কী তীব্র সংকটময় সময় আসছে সামনে। এখনই এক-এক জন চিকিৎসককে ১৩-১৪ ঘণ্টা করে কাজ করছে প্রতিদিন। সেটাও করতে হচ্ছে ময়লা ফেলার পলিথিন, প্লাস্টিকের এপ্রন ও স্কিইং করার চশমা পরে। কোনও রকমে কাজ চালিয়ে নিচ্ছেন তারা। ব্রিটেনে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছুঁয়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। একের পর এক মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি ৫ বছরের শিশুও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের আক্রমণে ব্রিটেনেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। শনিবার রাত পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের ৪,৩১৩ জনের মৃত্যু হয়েছে।

Fears medics lives at risk as they are 'forced to wear trash bags ...

এই পরিস্থিতিতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই করোনা আক্রান্ত রোগীদের থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে থেকে কাজ করছেন ডাক্তাররা। যেখানে হু-এর গাইডলাইনে সাধারণ মানুষকে বলা হচ্ছে ১ থেকে ২ মিটার ন্যূনতম দূরত্ব বজায় রাখতে। চিকিৎসকদের তো তেমন উপায় নেই। এর ফলে যে মারাত্মক প্রভাব পড়তে পারে তাঁদের জীবনে, সেটা এখনই ভাবাচ্ছে ব্রিটেনের স্বাস্থ্যকর্মীদের। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বিবিসি-কে জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর তিন জন সহকর্মী ভেন্টিলেশনে আছেন যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু তাঁদেরও অবস্থা একই। ওই চিকিৎসকের কথায়, "আমরা অসুস্থ চিকিৎসকদেরও সেরা ভেন্টিলেটর দিতে পারছি না, সর্বোচ্চ নার্সিং কেয়ার দিতে পারছি না। নার্সরাও অমানবিক ভাবে খেটে চলেছেন, তাঁরাও যে কোনও সময় অসুস্থ হয়ে পড়বেন।"

Nurses are forced to wear BIN BAGS to protect themselves at major ...

ব্রিটেনের 'ন্যাশনাল হেলথ সার্ভিস' অবশ্য দাবি করেছে, স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা করোনাভাইরাসে কর্মক্ষেত্রে সংক্রমিত হচ্ছে কিনা সে বিষয়ে কোনও তথ্য নেই তাদের কাছে। কিন্তু স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সঠিক সুরক্ষার অভাবে অনেক কর্মীই ভুগছেন সংক্রমণে, মারাও যাচ্ছেন কেউ কেউ।

```