Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মডেলকে আটকে রাখার শাস্তি, মহিলাদের হাতে জুতোপেটা

দ্য ওয়াল ব্যুরো: ধৃতকে প্যারেড করে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। রাস্তার পাশে দাঁড়ানো মহিলারা এসে কেউ চটি, কেউ বোতল, কেউ বা হাতে করেই মারছেন তাঁকে। পুলিশও সামলাতে হিমশিম খাচ্ছে। ১২ ঘণ্টা ধরে এক মহিলাকে আটকে রেখে নির্যাতনের শাস্তি এভাবেই পেলেন র

মডেলকে আটকে রাখার শাস্তি, মহিলাদের হাতে জুতোপেটা

শেষ আপডেট: 15 July 2018 07:55

দ্য ওয়াল ব্যুরো: ধৃতকে প্যারেড করে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। রাস্তার পাশে দাঁড়ানো মহিলারা এসে কেউ চটি, কেউ বোতল, কেউ বা হাতে করেই মারছেন তাঁকে। পুলিশও সামলাতে হিমশিম খাচ্ছে। ১২ ঘণ্টা ধরে এক মহিলাকে আটকে রেখে নির্যাতনের শাস্তি এভাবেই পেলেন রোহিত সিং। নিউজ এজেন্সি এএনআই-এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই ছবি। আশেপাশের সব লোক মহিলাদের আরও উৎসাহ দিচ্ছেন রোহিতকে মারার জন্য। বোঝা যাচ্ছে যে কাণ্ড তিনি ঘটিয়েছেন, তাতে তাঁর উপর কী পরিমাণ রেগে আছেন এলাকার মহিলারা। https://twitter.com/ANI/status/1018128121474711555 প্রসঙ্গত, শুক্রবার ভোপালের মিসরোদ এলাকায় পেশায় মডেল ওই যুবতীর ফ্ল্যাটে ঢুকে তাঁকে আটকে রাখেন নিজেকে কাস্টিং ডিরেক্টর বলা রোহিত। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশকে রোহিত ভিডিও চ্যাটে জানান, তাঁরা দুজন দুজনকে ভালোবাসেন। বাড়ির লোক মেনে না নেওয়ায় রোহিত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। যদি মেয়েটি তাঁকে বিয়ে না করেন, তাহলে তিনি ওই যুবতীকে মেরে নিজেও আত্মহত্যা করার হুমকি দেন। অবশেষে ওই যুবতী স্ট্যাম্প পেপারে লিখে বিয়ের ব্যাপারে সম্মতি জানালে পুলিশকে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে দেন রোহিত। কিন্তু মুক্তির পরেই ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার সময় যুবতী বলেন, তিনি প্রাণ বাঁচতে বিয়েতে রাজি হয়েছেন। তিনি রোহিতকে বিয়ে করতে চান না। যুবতী এও জানান, রোহিত তাঁকে মুম্বই থেকেই বারবার বিয়ের কথা বলে বিরক্ত করত। তাঁর বিরুদ্ধে এর আগেও থানায় অভিযোগ জানিয়েছিল যুবতীর পরিবার। শুক্রবার সকালে জোর করে তাঁর ফ্ল্যাটে ঢুকে এই কাণ্ড ঘটান রোহিত। পুলিশ রোহিতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে। আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই যুবতী এখনও হাসপাতালে ভর্তি। তিনি আদালতের কাছে আবেদন করেছেন, রোহিতকে ফাঁসীর সাজা দেওয়ার জন্য। নইলে ছাড়া পাওয়ার পর রোহিত তাঁকে মেরে ফেলতে পারেন, এই ভয় পাচ্ছেন তিনি। ইমেজ সোর্স : এএনআই

```