Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পাচকের কানে ফোন, খেলতে খেলতে রান্নার কড়ায় পড়ে গেল শিশু

দ্য ওয়াল ব্যুরো : সোমবার উত্তরপ্রদেশের মির্জাপুরে স্কুলে মিড ডে মিল রাঁধছিলেন পাচক। বিরাট কড়ায় ফুটন্ত জলে সেদ্ধ হচ্ছিল সবজি। কাছেই খেলা করছিল কয়েকটি শিশু। তাদের মধ্যে তিন বছরের এক শিশুকন্যা পড়ে গেল কড়ায়। অভিযোগ, পাচকের কানে গোঁজা ছিল ইয়ারফো

পাচকের কানে ফোন, খেলতে খেলতে রান্নার কড়ায় পড়ে গেল শিশু

শেষ আপডেট: 4 February 2020 03:57

দ্য ওয়াল ব্যুরো : সোমবার উত্তরপ্রদেশের মির্জাপুরে স্কুলে মিড ডে মিল রাঁধছিলেন পাচক। বিরাট কড়ায় ফুটন্ত জলে সেদ্ধ হচ্ছিল সবজি। কাছেই খেলা করছিল কয়েকটি শিশু। তাদের মধ্যে তিন বছরের এক শিশুকন্যা পড়ে গেল কড়ায়। অভিযোগ, পাচকের কানে গোঁজা ছিল ইয়ারফোন। তিনি কথা বলতে ব্যস্ত ছিলেন। শিশুটি যে পড়ে গিয়েছে দেখতেই পাননি। জেলাশাসক সুশীল পটেল জানিয়েছেন, শিশুগুলিকে উনুনের অত কাছে আসতে দেওয়াই উচিত হয়নি। কিন্তু পাচক ফোনে ব্যস্ত ছিলেন। তাঁর কোনও দিকে খেয়াল ছিল না। কড়া থেকে তুলে শিশুটিকে হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়। সে ও তার দুই ভাই ওই স্কুলে পড়ত। শিশুটির পরিবারের লোকজন বলেছে, "পাচক ফোনে কথা বলতে এত ব্যস্ত ছিল যে, শিশুটি ফুটন্ত জলের কড়াইয়ে পড়ে গিয়েছে খেয়ালই করেনি। শিশুকন্যাটিকে কড়াইয়ে পড়ে যেতে দেখে তার খেলার সঙ্গীরা চিৎকার করে ওঠে। তখন পাচকও ভয় পেয়ে পালিয়ে যায়।" জেলাশাসক জানিয়েছেন, পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই স্কুলে মিড ডে মিল রান্নার জন্য ছ'জন পাচক আছেন। তাঁদের একজনের অসতর্কতার জন্যই নাকি শিশুকন্যাটি মারা গিয়েছে।

```