Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আরপিএফ থেকে টিকিট পরীক্ষক, সবটা সামলাবেন মহিলারা! নারী দিবসে নতুন পথ চলা কোচবিহার স্টেশনে

ঐতিহাসিক গুরুত্বের জন্য আগেই হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে কোচবিহার রেল স্টেশনকে। এবার এই স্টেশনই আলিপুরদুয়ার ডিভিশনের প্রথম মহিলা কর্মী পরিচালিত রেল স্টেশন।

আরপিএফ থেকে টিকিট পরীক্ষক, সবটা সামলাবেন মহিলারা! নারী দিবসে নতুন পথ চলা কোচবিহার স্টেশনে

কোচবিহার স্টেশন

শেষ আপডেট: 8 March 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: আজ, ৮ মার্চ নারী দিবস (International Women's Day)। মেয়েদের জন্য আলাদা করে, 'কেটেছেঁটে' একটা দিন। আর আজই নারী শক্তিকে সম্মান জানাতে এবং তাঁদের ক্ষমতায়ন আরও প্রসার করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলের (Indian Railway) আলিপুরদুয়ার ডিভিশন। সংশ্লিষ্ট ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কোচবিহারে (Cooch Behar) আজ থেকেই সম্পূর্ণভাবে মহিলা কর্মী পরিচালিত করা হয়েছে। 

বাংলা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে ঠিক এমনই পুরোটা মহিলা পরিচালিত রেল স্টেশন রয়েছে। যার মধ্যে অন্যতম শিলিগুড়ি টাউন স্টেশন। এবার সেই তালিকায় উঠে এল কোচবিহার রেল স্টেশনের নাম।  

জানা গিয়েছে, স্টেশনের টিকিট পরীক্ষক থেকে শুরু করে স্টেশন মাস্টার, টিকিট কাউন্টারের কর্মী এবং আরপিএফ, সব ক্ষেত্রেই কেবলমাত্র মহিলারাই দায়িত্ব সামলাবেন। 

ঐতিহাসিক গুরুত্বের জন্য আগেই হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে কোচবিহার রেল স্টেশনকে। এবার এই স্টেশনই আলিপুরদুয়ার ডিভিশনের প্রথম মহিলা কর্মী পরিচালিত রেল স্টেশন।

কোচবিহার রেল স্টেশনে সুপারভাইজার তনুশ্রী দাস জানান, "আজ নারী দিবসে এরকম দায়িত্ব মেয়ে আমরা সকলেই খুশি। ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তাও নজরে রাখব।"


```