Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

তৃণমূল 'বিষকন্যা'দের ব্যবহার করবে! নারী দিবসে তথাগতর টুইট ঘিরে বিতর্ক

ভোটের আবহে বিজেপির নেতা, কর্মী এবং আরএসএসের সংগঠকদের কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, শুক্রবার নারী দিবসের সকালে এই নিয়ে একটি টুইট করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তথাগতর সেই টুইটের শব্দচয়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 

তৃণমূল 'বিষকন্যা'দের ব্যবহার করবে! নারী দিবসে তথাগতর টুইট ঘিরে বিতর্ক

শেষ আপডেট: 8 March 2024 14:25

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি এখনও। তবে তর্ক-বিতর্কে তেতে উঠছে দেশ। সেই আগুনে নতুন করে ঘি ঢাললেন প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়। দীর্ঘদিন গেরুয়া শিবির থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখলেও  নারীদিবসে একেবারে শিবের ত্রিশূলে বিঁধলেন তৃণমূল কংগ্রেসকে।

ভোটের আবহে বিজেপির নেতা, কর্মী এবং আরএসএসের সংগঠকদের কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, শুক্রবার নারী দিবসের সকালে এই নিয়ে একটি টুইট করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তথাগতর সেই টুইটের শব্দচয়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 

টুইটে তথাগত লিখেছেন, "নির্বাচনের আগে বিজেপি নেতা কর্মীদের ও আর এস এস সংগঠকদের বিভিন্নভাবে তৃণমূল বিষকন্যা, সুন্দরী মহিলা, আত্মীয়াদের ব্যবহার করে মানসিক বিড়ম্বনা, সময় নষ্ট, চরিত্র হনন ও পুলিশ কেস দেওয়ার চেষ্টা করবে।এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।"

'তৃণমূলের বিষকন্যা' বলে উল্লেখ করলেও তথাগত নির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করেননি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে নারীর অধিকার সম্পর্কে মানুষকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এমন দিনে তথাগতর 'তৃণমূলের বিষকন্যা' শব্দবন্ধ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, "সন্দেশখালিকে সামনে রেখে বিজেপি বাংলায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। কিন্তু আদতে ওরা যে নারীদের সম্মান করে না, তা তথাগত রায়ের এই টুইট থেকে আবারও প্রমাণিত হল।"
 
টুইটে দলের কর্মীদের উদ্দেশে তথাগত আরও লিখেছেন, "বিভিন্ন বাড়িতে যাওয়া, মোবাইলে কথা বলা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চ্যাট অডিও ও ভিডিও কলিং-এর ব্যাপারে খুব সতর্ক থাকতে বলা দরকার কর্মীদের। এর পাশাপাশি ভুয়ো মোবাইল নম্বর ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সরকারের তরফে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।"


```