Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আন্দোলন ভাঙার চক্রান্ত, পুলিশ বেছে বেছে ডাকছে', বড় অভিযোগ চাকরিহারা শিক্ষকদের

গত ১৫ মে বিকাশভবনে তৈরি হওয়া অপ্রীতিকর পরিস্থিতির ঘটনায় বৃহস্পতিবার ফের দুই শিক্ষককে তলব করেছে পুলিশ। 

'আন্দোলন ভাঙার চক্রান্ত, পুলিশ বেছে বেছে ডাকছে', বড় অভিযোগ চাকরিহারা শিক্ষকদের

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 June 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ মে বিকাশভবনে তৈরি হওয়া অপ্রীতিকর পরিস্থিতির ঘটনায় বৃহস্পতিবার ফের দুই শিক্ষককে তলব করেছে পুলিশ। যা নিয়ে বড় অভিযোগ সামনে আনলেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ (SSC Deprived Teacher)।

পুলিশের তরফে এদিন হাবিবুল্লা ও আবদুল্লা নামে দুই শিক্ষককে তলব করা হয়েছে। এ প্রসঙ্গে মঞ্চের শিক্ষক মঞ্চের অভিযোগ, "পুলিশ আ্দোলন ভাঙার চক্রান্ত করছে। আমরা একটা জিনিস স্পষ্ট লক্ষ্য করছি যারা যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে  বিকাশ ভবনে সাক্ষাৎ করেছিলেন, বেছে বেছে তাঁদেরই বারবার ডাকা হচ্ছে।" তবে এভাবে আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এ ব্যাপারে অবশ্য পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যালেনটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে মে মাসের শুরুতে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারারা। 

এমনকী শিক্ষামন্ত্রীর দেখা চেয়ে বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পাল্টা হিসেবে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জ করে আন্দোলন হঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশের তরফে সুয়োমোটো মামলাও দায়ের করা হয়। তারপর থেকেই জিজ্ঞাসাবাদের নামে পুলিশ বিভিন্ন সময় আন্দোলনকারীদের তলব করে হয়রানি করছে বলে অভিযোগ চাকরিহারা শিক্ষকদের একাংশের।


```