Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাপপ্রবাহের জের! শুক্র, শনি রাজ্যের স্কুলগুলিতে পঠনপাঠন স্থগিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

জুনের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল। বাংলায় এখনও বর্ষার দেখা নেই। উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা (Heat Weather)। 

তাপপ্রবাহের জের! শুক্র, শনি রাজ্যের স্কুলগুলিতে পঠনপাঠন স্থগিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 12 June 2025 10:44

দ্য ওয়াল ব্যুরো: জুনের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল। বাংলায় এখনও বর্ষার দেখা নেই। উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা (Heat Weather)। এমন পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি মর্নিংয়ে করা যায় কিনা, তা নিয়ে বিভিন্ন জেলা থেকে শিক্ষা দফতরের কাছে আগেই আবেদন জানানো হয়েছিল।

তবে এখনই মর্নিং স্কুল চালু করার পরিবর্তে তাপপ্রবাহের কারণে আগামী দুদিন রাজ্যের পার্বত্য এলাকা বাদে বাকি এলাকার সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে পঠনপাঠন স্থগিত করার নির্দেশ (School will be closed) জারি করা হল। বৃহস্পতিবার সোশ্যাল মাধ্যমে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে প্রতিটি স্কুলেও পাঠানো হচ্ছে এই নির্দেশিকা।

গ্রীষ্মের ছুটি কাটিয়ে কয়েকদিন আগেই স্কুল খুলেছে। এবারে মে মাসের শেষেই অর্থাৎ সময়ের আগেই বাংলায় বর্ষা প্রবেশ করবে বলে প্রথমে জানিয়েছিল আবহাওয়া দফতর। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে বর্ষা পিছিয়ে তো গেছেই উপরন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরম।

এমন পরিস্থিতিতে ছোট্ট ছোট্ট স্কুল পডুয়ার স্বাস্থ্য নিয়ে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা। শুধু স্কুলে পড়়াশোনা নয়,প্রতিটি স্কুলে রয়েছে মিড ডে মিল। বহু জায়গায় মিড ডে মিল খাওয়ার জন্য পড়ুয়াদের রোদ্দুরের মধ্যে স্কুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়। এমন অবস্থায় শিক্ষক, অভিভাবক সব মহল থেকেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলি মর্নিংয়ে চালু করার দাবি জানানো হচ্ছিল। এমন পরিস্থিতিতে তীব্র তাপদাহের কারণে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি দু'দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর।

মর্নিং স্কুল চালু না করে দু'দিন স্কুলছুটি দেওয়ার কারণ কী?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযাযী, আগামী ১৪ জুন থেকে পূর্ব ও মধ্য ভারত ও তার সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ১৬ জুনের আগে বর্ষা আসার পরিবেশ তৈরি হবে না। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই বাংলায় প্রবেশ করে যাবে বর্ষা। সম্ভবত সেকারণেই মর্নিং স্কুল চালু না করে দু'দিনের জন্য স্কুলছুটির ঘোষণা করা হল।
 


```