Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শচীন পাইলটদের নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো : রাজস্থানের বিদ্রোহী নেতা শচীন পাইলট বা তাঁর অনুগামী কোনও বিধায়কের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার। শুক্রবার এমনই জানিয়ে দিল হাইকোর্ট। তার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেস জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা যাবে সুপ্র

শচীন পাইলটদের নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

শেষ আপডেট: 24 July 2020 11:32

দ্য ওয়াল ব্যুরো : রাজস্থানের বিদ্রোহী নেতা শচীন পাইলট বা তাঁর অনুগামী কোনও বিধায়কের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার। শুক্রবার এমনই জানিয়ে দিল হাইকোর্ট। তার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেস জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা যাবে সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পিকারের আর্জি নাকচ করে দিয়েছে। তিনি শীর্ষ আদালতে বলেন, তাঁর কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই রাজস্থান হাইকোর্টের। হাইকোর্ট যেন শচীন পাইলটদের ব্যাপারে না রায় দেয়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি স্পিকারের যুক্তি মানতে রাজি হননি। শুক্রবার হাইকোর্টের রায়ের পরেই প্রায় ১০০ জন বিধায়ককে নিয়ে রাজভবনে যান রাজ্যপাল অশোক গেহলোট। তাঁদের দাবি, সোমবার থেকে বিধানসভার অধিবেশন ডাকতে হবে। সেখানে তাঁরা শক্তিপরীক্ষা দেবেন। গেহলোট বলেন, তিনি আগেই চিঠি লিখে ও ফোনে বিধানসভার অধিবেশন ডাকতে বলেছিলেন। কিন্তু রাজ্যপাল তা নাকচ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, "আমি বৃহস্পতিবার চিঠি লিখে রাজ্যপালকে অনুরোধ করেছিলাম, সোমবার থেকে বিধানসভার অধিবেশন বসুক। জবাবের জন্য আমরা সারা রাত অপেক্ষা করেছি। কিন্তু তিনি জবাব দেননি।" এরপরে গেহলোট অভিযোগ করেন, ওপর থেকে নিশ্চয় রাজ্যপালকে চাপ দেওয়া হচ্ছে। তাঁর কথায়, "আমি জানি না, সামান্য একটা কাজ করতে কে তাঁকে বাধা দিচ্ছে।" রাজ্যপাল অবশ্য বলেন, তিনি গেহলোটের প্রস্তাব এখনও নাকচ করেননি। তাঁর কথায়, "আমি এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। আইন মেনেই যা করার করব।" একটি মহল থেকে শোনা যায়, করোনা অতিমহামারীর জন্যই তিনি এখন অধিবেশন ডাকতে রাজি নন। ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় গরিষ্ঠতা পেতে হলে চাই ১০১ টি আসন। কংগ্রেসের বিধায়কের সংখ্যা এর চেয়ে সামান্য বেশি। শচীনের শিবিরে আছেন ১৯ জন বিধায়ক। বিজেপির বিধায়কের সংখ্যা ৭২। এছাড়া কয়েকটি ছোট দল ও নির্দল বিধায়ক মিলিয়ে বিধানসভায় বিরোধীদের পক্ষে আছেন ৯৭ জন। কংগ্রেস থেকে বার বার অভিযোগ করা হয়েছে, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজস্থানে সরকার ফেলতে চান শচীন। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা কংগ্রেস ছাড়ছেন না। দলের নেতৃত্ব পরিবর্তন করাই তাঁদের উদ্দেশ্য। অশোক গেহলোট অভিযোগ করেছেন, বিজেপি টাকা দিয়ে বিধায়ক কিনতে চায়। কংগ্রেসের বহু বিধায়ককে বিপুল অঙ্কের অর্থ দিতে চাওয়া হয়েছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কংগ্রেস বিধায়কদের সঙ্গে ডিল করছেন। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।

```