
শেষ আপডেট: 13 October 2022 13:07
দ্য ওয়াল ব্যুরো: আগামী সোমবার কংগ্রেস সভাপতি নির্বাচনের (Congress President Election) জন্য ভোট নেওয়া হবে। তার চারদিন আগে বৃহস্পতিবার দুই প্রার্থীর একজন শশী তারুর (Sashi Tharoor) কিছু নেতার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুললেন।
তাঁর অভিযোগ, কিছু নেতা প্রচারে সহযোগিতা করছেন না। তিনি যখন রাজ্যে প্রচারে যাচ্ছেন, দেখা যাচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি এবং গুরুত্বপূর্ণ নেতারা তাঁর ডাকা বৈঠকে উপস্থিত থাকছেন না। আরও অভিযোগ করেছেন, এই নেতারাই অপর প্রার্থী মল্লিকার্জুন খাড়্গের বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার শশীর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু গতকাল রাজ্য নেতাদের জানিয়েছেন, তিনি আসছেন না। আগে ঠিক ছিল শশী বুধবার আসবেন। কিন্তু আসতে পারেননি। গতকাল রাতে জানিয়েছেন, শুক্রবারও আসছেন না।
শশী নাম না করলেও প্রবীণ নেতাদের অনেককে আগেও নিশানা করেছেন তিনি। তাঁর অভিযোগ, কিছু নেতা প্রচার করছেন, খাড়্গে গান্ধী পরিবারের প্রার্থী। অথচ স্বয়ং সনিয়া গান্ধী বলেছেন, কেউ কারও প্রার্থী নন। সবাই দলের প্রার্থী। আজ দিল্লী প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তারুর আশা প্রকাশ করেন, সোমবার ভোট গ্রহণ ও অবাধ ও নিরপেক্ষ হবে।
‘প্রত্যাখ্যান সব জায়গায় সম্ভব’, বিমর্ষ সৌরভের মুখে আচমকাই মোদীর নাম