Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

করোনায় মৃত্যু কংগ্রেস সাংসদ বসন্তকুমারের, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণে মৃত্যু হল তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের। তিনি কন্যাকুমারীর সাংসদ ছিলেন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। বসন্তকুমারের বয়স হয়েছিল ৭০ বছর। অগস্টের গোড়াতেই সংক্রমণের উপসর্গ দে

করোনায় মৃত্যু কংগ্রেস সাংসদ বসন্তকুমারের, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি

শেষ আপডেট: 27 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণে মৃত্যু হল তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের। তিনি কন্যাকুমারীর সাংসদ ছিলেন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। বসন্তকুমারের বয়স হয়েছিল ৭০ বছর। অগস্টের গোড়াতেই সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল তাঁর। কোভিড টেস্ট করিয়ে রিপোর্ট পজিটিভ আসে। গত ১০ অগস্ট চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভাইরাসের সংক্রমণ বেশিমাত্রায় ছড়িয়ে পড়েছিল সাংসদের শরীরে। নিউমোনিয়া ধরা পড়েছিল তাঁর। শ্বাসের সমস্যাও ছিল। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল। আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, তামিলনাড়ুতে এই প্রথম কোনও সাংসদের মৃত্যু হল কোভিড সংক্রমণে। বসন্তকুমার আগে ছিলেন দু’বারের বিধায়ক। গত লোকসভা নির্বাচনে তিনি কন্যাকুমারী থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। বসন্ত অ্যান্ড কোম্পানি নামে কয়েকটি ইলেকট্রনিক্স যন্ত্রপাতির স্টোর ছিল তাঁর। বসন্ত টিভি চ্যানেলও খুলেছিলেন তিনি। https://twitter.com/narendramodi/status/1299350205226123264 সাংসদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। করোনা সংক্রমণের থাবা পড়েছে রাজনীতির দুনিয়াতেও। এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তামিলনাড়ুর বিধায়ক তথা ডিএমকে নেতা জে আনবাঝাগানের। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রমেও ভুগছিলেন তিনি। চেন্নাইয়ের ডক্টর রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছিল ওই বিধায়কের। দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আজই নতুন সংক্রমণ ধরা পড়েছে প্রায় ৭৭ হাজার। দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে বিশ্বের মধ্যে রেকর্ড করেছে ভারত। তামিলনাড়ুতে করোনা সংক্রমণ চার লাখের বেশ। চেন্নাইতেই প্রতিদিন নতুন সংক্রমণ ধরা পড়ছে ১২০০ জনের কাছাকাছি।

```