Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে কটাক্ষ, জাতীয় পতাকার সঙ্গে নেহরু স্মরণ কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো: ১৫ অগাস্ট স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী (Narendra Modi) । ২ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত মোবাইল এবং সামাজিক মাধ্যমের ডিপি হিসাবে জাতীয় পতাকার ছ

মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে কটাক্ষ, জাতীয় পতাকার সঙ্গে নেহরু স্মরণ কংগ্রেসের

শেষ আপডেট: 3 August 2022 12:05

দ্য ওয়াল ব্যুরো: ১৫ অগাস্ট স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী (Narendra Modi) । ২ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত মোবাইল এবং সামাজিক মাধ্যমের ডিপি হিসাবে জাতীয় পতাকার ছবি ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডাকে কি সাড়া দিচ্ছে প্রধান বিরোধী দল কংগ্রেস (Congress)? কংগ্রেসের নেতারাও তাদের টুইটার, ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় পতাকার ছবি ব্যবহার করা শুরু করেছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাঁদের অন্যতম। তবে কংগ্রেস জাতীয় পতাকার সঙ্গে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও স্মরণ করছে। কংগ্রেস নেতারা তাঁদের ডিপিতে ব্যবহার করছেন ১৯২৯-এ লাহোরে কংগ্রেসের অধিবেশনে নেহরুর তেরঙ্গা উত্তোলনের ছবি।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই বিষয়ে টুইটে লিখেছেন নেহেরুর সেদিনের মূল বার্তাটি। সম্মেলনে ভাষণে প্রতিনিধিদের তিনি বলেছিলেন, আপনাদের মনে করিয়ে দি, আজ আমরা তেরঙ্গা উড়িয়ে দিয়েছি। যতক্ষণ একজন ভারতবাসী বেঁচে থাকবেন তিনি এই ঝাণ্ডা ঊর্ধ্বে ধরে রাখবেন।

এই সঙ্গে জয়রামনের খোঁচা, প্রধানমন্ত্রী কথা কি তাঁর লোকেদের কানে প্রবেশ করেছে? প্রবীণ কংগ্রেস নেতা বলেন, স্বাধীনতা পরবর্তী ৫২ বছর নাগপুরে আরএসএসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করা হত না।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী গত ৩১ জুলাই মন কী বাত অনুষ্ঠানে বলেছিলেন, ২ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সমাজমাধ্যমে জাতীয় পতাকার মর্যাদা রক্ষার মহোৎসব হোক। ২ অগাস্ট পিঙ্গালি বেঙ্কাইয়ার জন্মদিন। যিনি জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন।

ভারতের সহায়তায় বাংলাদেশে খুলনা-মোংলা রেল চালু অচিরেই


```