Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নিয়োগ মামলায় চার্জ গঠনে জটিলতা, আদালতে বড় দাবি সস্ত্রীক মানিক, কুন্তলদের

নিয়োগ মামলায় অভিযুক্ত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী এবং কুন্তল ঘোষেরা এদিন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে নতুন করে আবেদন করেছেন।

নিয়োগ মামলায় চার্জ গঠনে জটিলতা, আদালতে বড় দাবি সস্ত্রীক মানিক, কুন্তলদের

পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ।

শেষ আপডেট: 23 December 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার থেকে চার্জগঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো এদিন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যদের যেমন হাজির করানো হয়েছিল, তেমনই জামিনে মুক্ত অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ অন্যরাও উপস্থিত হয়েছিলেন।

সূত্রের খবর, সবকিছু আয়োজন থাকলেও এদিন নিয়োগ মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করা যায়নি। কারণ, নিয়োগ মামলায় অভিযুক্ত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী এবং কুন্তল ঘোষ-সহ ৯ জন এদিন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে নতুন করে আবেদন করেছেন।

আদালত সূত্রের খবর, মানিক, কুন্তলদের অভিযোগ, আদালতে জমা দেওয়া ইডির দুটো চার্জশিটের মধ্যে কোনও মিল নেই। এহেন আবেদনের জেরে চার্জগঠন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে কিনা তা নিয়েও সন্দিহান আইনজীবীদের অনেকে। 

সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এই মামলায় পার্থ জামিন পাবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তার আগেই চার্জ গঠনের প্রক্রিয়া আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৫৪ জনের নামে অভিযোগ রয়েছে। চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হয়েছিল। তবে মানিক, কুন্তলদের আবেদনের জেরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।


```