Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওটি রুমে হাত-পা বেঁধে সিজারের অভিযোগ! মর্মান্তিক মৃত্যু মা-সদ্যোজাতের, তদন্তের নির্দেশ

সূত্রের খবর, তদন্তে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট নার্সিংহোমের গাফিলতির প্রমাণ মিলেছে।

ওটি রুমে হাত-পা বেঁধে সিজারের অভিযোগ! মর্মান্তিক মৃত্যু মা-সদ্যোজাতের, তদন্তের নির্দেশ

মালদহে সদ্যোজাত ও প্রসূতির মর্মান্তিক মৃত্যু।

শেষ আপডেট: 16 June 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: ওটি রুমের মধ্যে প্রসূতির হাত-পা বেঁধে সিজার করার অভিযোগ উঠল মালদহের (Maldah) একটি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনার জেরে প্রসূতি ও সদ্যোজাতর (mother-newborn) মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্তে নেমেছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, তদন্তে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট নার্সিংহোমের গাফিলতির প্রমাণ মিলেছে। এরপরই ওই নার্সিংহোমের বিরুদ্ধে জেলাশাসককে আইনানুগ পদক্ষেপের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ তাঁর স্ত্রী ফুলটুসি খাতুনকে নিয়ে মালদহে আসেন। মিজান বলেন, "স্ত্রীর প্রসব যন্ত্রণা হচ্ছিল। কী করব বুঝতে পারছিলাম না।অ্যাম্বুলেন্স চালক ওই নার্সিংহোমে নিয়ে যায়।"

রাতে ফুলটুসি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু তারপরই তাঁর ও বাচ্চার শারীরিক অবনতি হতে থাকে। অভিযোগ, মাঝ রাতে নার্সিংহোমের তরফে মিজান শেখকে বাধ্য করা হয় সদ্যোজাতকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাতে। তাঁর কথায়, "ফিরে এসে দেখি স্ত্রী মারা গেছে, ওর হাত-পা বাঁধা ছিল।" পরের দিন মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় সদ্যোজাতেরও।

এরপরই বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে মিজান শেখ। ইতিমধ্যে সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপের জন্য জেলাশাসককে নির্দেশও দিয়েছে স্বাস্থ্য দফতর।


```