Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ওবিসি শংসাপত্র নিয়ে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ! কী বলল হাইকোর্ট

বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুবীর সান্যাল।

ওবিসি শংসাপত্র নিয়ে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ! কী বলল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট।

শেষ আপডেট: 3 September 2024 21:03

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি শংসাপত্র নিয়ে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘বাতিল হওয়া’ ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেটের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুবীর সান্যাল। সূত্রের খবর, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানি হতে পারে।

আদালত সূত্রের খবর, গত মে মাসে হাইকোর্ট এক নির্দেশে জানায়, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টের ১৬ নম্বর ধারাটি বাতিল করা হচ্ছে। এই ধারার মাধ্যমেই পরবর্তীতে ওবিসি কমিশনের অনুমোদন ছাড়াই মোট ৩৭টি সম্প্রদায়কে ‘ওবিসি’ স্বীকৃতি দেওয়া হয়েছিল।

আদালত এও স্পষ্ট করে যে, ওই সার্টিফিকেট দেখিয়ে যাঁরা ইতিমধ্যেই চাকরি বা সংরক্ষণের সুবিধা পেয়ে গিয়েছেন, এই রায়ের প্রভাব তাঁদের উপর পড়বে না। তবে নতুন করে আর কেউ এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবে না।

আইনজীবী সুবীর সান্যাল আদালতে বলেন, নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। অথচ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সেই ‘বাতিল হওয়া’ ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেটের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলছে।


```