Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

দিঘায় ৮০ কোটির হোটেল ব্যবসা করতে জমি কিনেছিল সংস্থা, জবর দখলের অভিযোগ

অভিযোগ, রাতের অন্ধকারে সেই জমির একাংশ কে বা কারা দখল করে নিচ্ছে। নাম না করে এ ব্যাপারে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকেই অভিযুক্ত করেছেন ওই ব্যবসায়ী সংস্থার অন্যতম ডিরেক্টর নিত্যহরি কুন্ডু।

 দিঘায় ৮০ কোটির হোটেল ব্যবসা করতে জমি কিনেছিল সংস্থা, জবর দখলের অভিযোগ

সংস্থার ডিরেক্টর নিত্যহরি কুণ্ডু।

শেষ আপডেট: 11 July 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য। এ ব্যাপারে শিল্পপতিদের উৎসাহিত করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাতে আশ্বস্ত হয়ে দিঘায় ৮০ কোটির হোটেল ব্যবসার জন্য বছর পাঁচেক আগে দিঘা উন্নয়ন পর্ষদের কাছ থেকে সর্বোোচ্চ দরে প্রায় ৩ একর জমি কিনেছিল একটি সংস্থা।

অভিযোগ, রাতের অন্ধকারে সেই জমির একাংশ কে বা কারা দখল করে নিচ্ছে। নাম না করে এ ব্যাপারে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকেই অভিযুক্ত করেছেন ওই ব্যবসায়ী সংস্থার অন্যতম ডিরেক্টর নিত্যহরি কুন্ডু। তিনি বলেন, "দিঘা উন্নয়ন পর্ষদকে জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় আদালতে গিয়েছিলাম। তবু আদালতের নির্দেশ অমান্য করে আমাদের প্রস্তাবিত হোটেলের জায়গার একাংশ জমি দখল করে অবৈধ নির্মাণ করা হচ্ছে।"

প্রসঙ্গত, পুরীর আদলে ইতিমধ্যে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ওই মন্দিরের অদূরেই হোটেল তৈরির পরিকল্পনা নেয় সংস্থাটি। নিত্যহরিবাবু জানান, ৮০ কোটি ব্যয়ে ১২০টি রুমের হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে। তাতে অন্তত ৩০০ মানুষের কর্ম সংস্থান হবে।

তাঁর অভিযোগ, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। নিত্যহরিবাবুর কথায়,"সরকারি আধিকারিকদের একাংশও নিশ্চয়ই জড়িত রয়েছে। তা না হলে দিনের বেলা এভাবে কোম্পানির সীমানা পাঁচিল ভেঙে লোকে কী করে অবৈধ নির্মাণ করতে পারে?"

এই মুহূর্তে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে রয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। এ ব্যাপারে জেলাশাসকের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসতে জনমানসে শোরগোল তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও।


```