Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

গণেশ চতুর্থীর ভাসান মিছিলের মুখোমুখি মহরমের তাজিয়া! থমথমে চার দিক, তার পর...

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার এক দিক দিয়ে পুলিশবাহিনী ঘিরে নিয়ে যাচ্ছিল গনেশ চতুর্থীর ভাসান মিছিলটিকে। রাস্তার অন্য পার দিয়ে যাচ্ছিল মহরমের তাজিয়া। মাঝখানে ঝোপঝাড়ের ডিভাইডার। পরিস্থিতি থমথমে হয়ে উঠছিল, দু'টো মিছিল একই সময়ে এসে গেছে! কিন্তু তারা

গণেশ চতুর্থীর ভাসান মিছিলের মুখোমুখি মহরমের তাজিয়া! থমথমে চার দিক, তার পর...

শেষ আপডেট: 12 September 2019 14:18

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার এক দিক দিয়ে পুলিশবাহিনী ঘিরে নিয়ে যাচ্ছিল গনেশ চতুর্থীর ভাসান মিছিলটিকে। রাস্তার অন্য পার দিয়ে যাচ্ছিল মহরমের তাজিয়া। মাঝখানে ঝোপঝাড়ের ডিভাইডার। পরিস্থিতি থমথমে হয়ে উঠছিল, দু'টো মিছিল একই সময়ে এসে গেছে! কিন্তু তারা মুখোমুখি হতেই থমথমে পরিস্থিতির উপর দিয়ে দমকা হাওয়া বয়ে গেল। ডিভাইডারের গাছপালা টপকে দুই সম্প্রদায়ের মানুষ পরস্পরের সঙ্গে হাত মেলালেন হাসি মুখে। এই দৃশ্যের ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ছবিটি গুজরাতের ছোট শহর সিলভাসার। ২০০৩ সালে ভারতের অন্যতম বীভৎস দাঙ্গার স্মৃতি বিজড়িত গুজরাতকে এখনও ভোলেনি দেশবাসী। সেই গুজরাতেই সম্প্রীতির এমন ছবি মন জয় করে নিয়েছে নেটিজেনদেরও। দেখুন সেই ছবিটি। https://twitter.com/ItsRaviD/status/1171411187478777856 জানা গেছে, এই দুই মিছিল নিয়ে আগে থেকেই বেশ চাপে ছিল পুলিশ-প্রশাসন। এমনকী দু'টি মিছিল যাতে একই সময়ে একই রাস্তায় এসে না পড়ে, সে চেষ্টাও করা হয়েছিল। কিন্তু হিসেবের ভুলে শেষ রক্ষা হয়নি। মুখোমুখি হয়ে যায় তারা। ভাগ্যিস! তাই জন্যই না এমন সুন্দর একটা উদাহরণ তৈরি হল! দেশবাসী দেখল, ভারতবর্ষের 'মিলন মহান' দৃশ্যের ছবি! সম্প্রতি গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক হিংসার ঘটনা বাড়ছে। দেশের নানা প্রান্ত থেকে প্রায়ই খবর আসে, ধর্ম, জাত, ভাষার বিভাজনের কারণে তৈরি হওয়া ভেদাভেদ নানা রকম হিংসাত্মক ঘটনা ঘটেছে। ভারতের সহিষ্ণু, ধর্মনিরপেক্ষ পরিচয় ক্রমেই যেন ফিকে হয়ে আসছে। কিন্তু এই ধরনের ঘটনা আজও প্রমাণ করে, সম্প্রীতিই এ দেশের আসল ধর্ম।

```