Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আরও কাছে ধূমকেতু নিওওয়াইস, ভারতের আকাশে আজ থেকে দেখা যাবে খালি চোখেই

দ্য ওয়াল ব্যুরো: কথা ছিল কাছে আসবে। এসেছে। আজ ২৩ জুলাই থেকে রাতের আকাশে আরও স্পষ্ট হয়ে হয়ে ফুটে উঠবে ধূমকেতু নিওওয়াইস। ভারতের আকাশ থেকে দেখা যাবে খালি চোখেই। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে পৃথিবীর মাথার উপর দিয়ে ভেসে

আরও কাছে ধূমকেতু নিওওয়াইস, ভারতের আকাশে আজ থেকে দেখা যাবে খালি চোখেই

শেষ আপডেট: 22 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কথা ছিল কাছে আসবে। এসেছে। আজ ২৩ জুলাই থেকে রাতের আকাশে আরও স্পষ্ট হয়ে হয়ে ফুটে উঠবে ধূমকেতু নিওওয়াইস। ভারতের আকাশ থেকে দেখা যাবে খালি চোখেই। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে পৃথিবীর মাথার উপর দিয়ে ভেসে যাবে নিওওয়াইস। এই সময় তার দূরত্ব আরও কমবে। পৃথিবীর আরও ঘনিষ্ঠ হবে। নিওওয়াইসের দূরত্ব এখন পৃথিবী থেকে প্রায় ১০ কোটি কিলোমিটার। উত্তর গোলার্ধের আকাশজুড়ে রয়েছে এই ধূমকেতু। তবে আজকের পর থেকে একটু একটু করে আবার নিজের দেশের পথে ফিরে যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এখনই তার ঝলমলে আলোর রেশ কমেছে। এরপরে আরও আবছা ও অস্পষ্ট হতে থাকবে। জুলাইয়ের শেষ থেকে অগস্টের মধ্যে পৃথিবী থেকে তার দূরত্ব আরও বাড়বে। ১২ জুলাইয়ের আগে ভোর রাতে আবছা দেখা যেত ধূমকেতু নিওওয়াইসকে। জুলাইয়ের মাঝামাঝি থেকে আরও একটু স্পষ্ট হয়ে দেখা দিতে থাকে তার উজ্জ্বল দুটি লেজ। সূর্যাস্তের পরে নানা দেশ থেকে এই ধূমকেতুকে আকাশে ভেসে বেড়াতে দেখা যায়। কলকাতার আকাশেও দেখা দেয় নিওওয়াইস। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এবার সন্ধ্যের পর থেকে রাত সাড়ে ৯টা অবধি আকাশে আরও স্পষ্ট হয়ে দেখা দেবে এই ধূমকেতু। খালি চোখেই দেখা যাবে। সপ্তর্ষিমণ্ডলের দক্ষিণে উজ্জ্বল হয়ে আলো ছড়িয়ে দেবে। https://twitter.com/AJEnglish/status/1283046089793437698?s=19 ওয়াইল্ড-ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার’ (WISE) স্পেস টেলিস্কোপ তথা ওয়াইস  টেলিস্কোপে (WISE) নিয়ার-আর্থ অবজেক্ট দেখতে গিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা এই ধূমকেতুকে সৌরমণ্ডলে ভেসে বেড়াতে দেখেন। ওয়াইস টেলিস্কোপের নামে তার নাম রাখা হয় নিওওয়াইস। পোশাকি নাম সি/২০২০ এফ৩। সেই সময় সূর্যের কাছাকাছি ছিল নিওওয়াইস। পরে একটু একটু করে পৃথিবীর অভিকর্ষজ বলের টানে এগিয়ে আসতে থাকে। নিওওয়াইসের পরিধি ৩০ কিলোমিটারের কম। এর শরীর তৈরি হয়েছে পাথর, গ্যাস আর বরফ দিয়ে। বিজ্ঞানীরা বলছেন, সূর্যের কাছাকাছি সৌরবায়ু ও তড়িদাহত সৌরকণাদের সংস্পর্শে এসে এই গ্যাস ও বরফ উবে গিয়ে নতুন পরিমণ্ডল তৈরি হয়েছে। দুটো লেজও তৈরি হয়েছে যার একটি গ্যাসের ও অন্যটির ধুলোর। বিজ্ঞানীদের অনুমান, কুইপের বেল্ট বা ওরট ক্লাউড (Oort Cloud) থেকে বেরিয়ে মহাশূন্যে ঘুরতে ঘুরতে সৌরমণ্ডলে ঢুকে পড়েছে এই ধূমকেতু। ভুবণেশ্বর প্ল্যানেটোরিয়ামের ডেপুটি ডিরেক্টর পাথানি সামন্ত বলেছেন, প্রায় সাত হাজার বছর পরে ব্রহ্মাণ্ডের হিমশীতল এলাকা থেকে এসেছে দুই লেজের ধূমকেতু। অগস্ট অবধি পৃথিবীর কাছাকাছি থাকবে। তারপরে ফের মহাশূন্যে হারিয়ে যাবে। এখন প্রতি ঘণ্টায় ১৩ হাজার ৯৪২ কিলোমিটার বেগে পৃথিবীর আকাশে ভেসে বেড়াচ্ছে নিওওয়াইস। উত্তর ব্রিটেন, ওয়াশিংটন, জাপান সহ বেশ কয়েকটি দেশ থেকে দেখা গেছে এই ধূমকেতুকে। নাসার টেলিস্কোপে ধরা পড়েছে সেই দৃশ্য।

```