Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

স্ত্রী আগেই জেলে, ১৫ ঘণ্টা জেরা করে ভারতীর স্বামী হর্ষকেও গ্রেফতার করল এনসিবি

দ্য ওয়াল ব্যুরো: গাঁজা খেতেন। নার্কোটিক্সের অফিসারদের কাছে স্বীকার করেছেন কমেডিয়ান ভারতী সিং। মাদক যোগে গতকাল বিকেলেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। স্বামী হর্ষ লিম্বাচিয়াকে তখনও জেরা করছিলেন অফিসাররা।  ১৫ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পরে আজ, রবিবার

স্ত্রী আগেই জেলে, ১৫ ঘণ্টা জেরা করে ভারতীর স্বামী হর্ষকেও গ্রেফতার করল এনসিবি

শেষ আপডেট: 20 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গাঁজা খেতেন। নার্কোটিক্সের অফিসারদের কাছে স্বীকার করেছেন কমেডিয়ান ভারতী সিং। মাদক যোগে গতকাল বিকেলেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। স্বামী হর্ষ লিম্বাচিয়াকে তখনও জেরা করছিলেন অফিসাররা।  ১৫ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পরে আজ, রবিবার সকালে হর্ষকেও গ্রেফতার করল এনসিবি। কমেডি কুইন ভারতীর বাড়িতে শনিবার সকালেই হানা দিয়েছিলেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। অভিযোগ ছিল ভারতী ও তাঁর স্বামী হর্ষ লাম্বাচিয়া মাদক নেন। প্রথমে সারা বাড়ি তল্লাশি, পরে আটক করে ভারতী-হর্ষকে জেরার জন্য এনসিবি দফতরে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে দফায় দফায় জেরার পরে বিকেলের দিকে গ্রেফতার করা হয় ভারতীকে। ৮৬.৫ গ্রাম গাঁজা পাওয়া গেছে ভারতীর বাড়িতে। নার্কোটিক্সের অফিসাররা বলেছেন, জেরায় মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন ভারতী ও তাঁর স্বামী দু’জনেই। মাদক কারবারিদের খোঁজে এখন মুম্বইয়ের নানা জায়গায় হানা দিচ্ছে এনসিবি। এক মাদক পাচারকারীকে জেরা করার সময় ভারতীর নাম উঠে আসে। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, এর পরেই ভারতীর মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে গাঁজা উদ্ধার হয়েছে। ছোট পর্দায় কমেডি কুইন বলা হয় ভারতীকে। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’তে দেখা যাচ্ছিল তাঁকে। ‘ঝলক দিখলা যা’, ‘নাচ বলিয়ে’-র মতো এন্টারটেইনমেন্ট সিরিজেও বেশ চেনা মুখ ভারতী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। বলিউডের সঙ্গে মাদক যোগের একের পর এক সূত্র সামনে আসছে। এর আগে  প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে মাদক কাণ্ডে গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। তার আগে অভিনেতা বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চলেছে। মাদক মামলায় নাম জড়িয়েছে তাঁর শ্যালকের। ছাড় পাননি বলি অভিনেতা অর্জুন রামপালও। সূত্রের খবর, রামপালের বান্ধবী গ্যাব্রিবেলা দেমেত্রিয়াদেসের ভাই অ্যাজিসিলাওসকে মাদক কাণ্ডে আগেই গ্রেফতার করেছিলেন এনসিবি-র অফিসাররা। জামিনে ছাড়া পান তিনি। সেই সূত্রেই অভিনেতা অর্জুন রামপালের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারী অফিসাররা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়েই বলিউডের মাদক চক্রের বিষয়টা সামনে আসে। মাদক যোগের অভিযোগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক ও অভিনেতার দুই কর্মচারী দীপেশ সবন্ত ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে এনসিবি। প্রায় এক মাস জেল খেটে ছাড়া পান রিয়া। মাদক কাণ্ডে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান, রকুল প্রীতের মতো অভিনেত্রীদেরও জেরা করেছেন গোয়েন্দারা। এনসিবি সূত্রে খবর, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক চক্রের খোঁজ পেয়েছেন তদন্তকারী অফিসাররা।  মুম্বইয়ের চার জায়গা থেকে আরও চার মাদক পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।

```