Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

চিপস খাওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা, ভবানীপুরে গলায় দড়ি তরুণীর

দ্য ওয়াল ব্যুরো: মা চিপস খেতে বারণ করায় আত্মহত্যা করলেন মেয়ে। অভিযোগ, এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhawanipore) এলাকার ইন্দ্র রায় রোডে। পুলিশ সূত্রে খবর, কলেজ পড়ুয়া এই মৃতা তরুণীর (college girl) নাম শ্রেয়সী পাল। ঘটনায় শ

চিপস খাওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা, ভবানীপুরে গলায় দড়ি তরুণীর

শেষ আপডেট: 5 September 2023 14:32

দ্য ওয়াল ব্যুরো: মা চিপস খেতে বারণ করায় আত্মহত্যা করলেন মেয়ে। অভিযোগ, এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhawanipore) এলাকার ইন্দ্র রায় রোডে। পুলিশ সূত্রে খবর, কলেজ পড়ুয়া এই মৃতা তরুণীর (college girl) নাম শ্রেয়সী পাল। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ভবানীপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, বি কমের ছাত্রী এই তরুণী গত কয়েকদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন। খাওয়া-দাওয়ার সমস্যার জন্যই এমন হচ্ছিল বলে জানা যায়। সেই কারণেই তরুণীর মা তাঁকে চিপস খেতে বারণ করেন। এই নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। এরপর মেয়েকে একা ঘরে রেখেই কাজে বেরিয়ে যান মা।

কয়েক ঘণ্টা পর মহিলা ফিরে এসে দেখেন, বাড়ির সামনের দরজা ভিতর থেকে বন্ধ। মেয়েকে অনেক ডেকেও সাড়া পাননি তিনি। শেষে বাড়ির পিছন দিকের দরজা দিয়ে ভিতরে ঢোকেন মহিলা। এরপর দেখেন, ভিতর সিলিং ফ্যান থেকে ঝুলছে মেয়ের নিথর দেহ। সঙ্গে সঙ্গে তিনি ডাকাডাকি করে লোক জড়ো করেন। তরুণীর মৃত্যুর খবর চাউর হয়ে যায় এলাকায়।

খবর যায় ভবানীপুর থানাতেও। জানতে পেরে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তরুণীর মা’কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনে করা হচ্ছে, চিপস জাতীয় মশলাদার খাবার খেতে বারণ করার জন্যই রাগ করে ওই কলেজ পড়ুয়া আত্মহত্যা করেছেন।

যাদবপুরের ৪ পড়ুয়াকে বহিষ্কারের সুপারিশ তদন্তকারী কমিটির! খতিয়ে দেখতে হবে সুপারের ভূমিকাও


```