হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন এভাবেই শীতের দাপট বজায় থাকবে (Weather Update)। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 6 January 2026 14:58
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata record winter) নেমে দাঁড়িয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। রোদের দেখা নেই, ঘড়ির কাঁটা সাড়ে ১১টার ঘর পেরিয়ে গেলেও এখনও রোদের দেখা নেই (Kolkata Weather)। কুয়াশায় (Fog in Kolkata) ছেয়ে রয়েছে রাস্তাঘাট।
মঙ্গলবার দমদমের (Dum Dum) সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। পিছিয়ে নেই সল্টলেকও।
দক্ষিণবঙ্গজুড়ে পারদপতন
দক্ষিণের জেলাগুলোতেও শীতের থাবা স্পষ্ট।
সবচেয়ে ঠান্ডা পড়েছে শ্রীনিকেতনে- আজকের সর্বনিম্ন তাপমাত্রা (temperature in Sriniketann) মাত্র ৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম (Bengal Weather)। এই অঞ্চলে শীত যেন পুরোদমে ‘পাওয়ার প্লে’ খেলছে।
উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত
উত্তরের জেলাগুলোও কাঁপছে শীতে।
দার্জিলিঙে (Darjeeling Weather) পর্যটকদের এখন জমজমাট ভিড়। পাহাড়ের এই হাড়কাঁপানো শীত উপভোগ করছেন অনেকে।
আগামী দিনের আবহাওয়া
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন এভাবেই শীতের দাপট বজায় থাকবে (Weather Update)।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঠান্ডা আরও বাড়তে পারে।
কুয়াশায় ঢেকে সকাল, সতর্কতা জারি
শীতের সঙ্গে কুয়াশাও বেশ চাপে রেখেছে রাজ্যকে। ভোরবেলা দৃশ্যমানতা কমে যাচ্ছে অনেকটাই। তাই এই সময় বাইরে বেরোলে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন।