Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাড়ির উঠোনে খেলার সময় মাথায় পড়ল নারকেল, গর্ত হয়ে গেল শিশুর খুলি! তারপর...

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির উঠোনে নারকেল (coconut) গাছের তলায় খেলছিল আড়াই বছরের এক শিশু (kid)। সেইসময়েই মাথার উপর খসে পড়ে একটি নারকেল। যন্ত্রণায় চিৎকার করে ওঠে বাচ্চাটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানান, খুলি (skull) ফুটো হয়ে গিয়েছে। অপার

বাড়ির উঠোনে খেলার সময় মাথায় পড়ল নারকেল, গর্ত হয়ে গেল শিশুর খুলি! তারপর...

শেষ আপডেট: 31 December 2022 09:12

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির উঠোনে নারকেল (coconut) গাছের তলায় খেলছিল আড়াই বছরের এক শিশু (kid)। সেইসময়েই মাথার উপর খসে পড়ে একটি নারকেল। যন্ত্রণায় চিৎকার করে ওঠে বাচ্চাটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানান, খুলি (skull) ফুটো হয়ে গিয়েছে। অপারেশন করাতে হবে। শুক্রবার জটিল অস্ত্রোপচারের পর অবশেষে শিশুটিকে সুস্থ করে তুলেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)।

জানা গেছে, গত ২২ ডিসেম্বর রাতে শিশুটি এই দুর্ঘটনার সম্মুখীন হয়। প্রায় ২০ ফুট উঁচু নারকেল গাছ থেকে নারকেল খসে পড়ে তার মাথায়। আচমকা আঘাতে বাচ্চাটি চিৎকার করে কেঁদে উঠতেই তার মা উঠোনে ছুটে আসেন। শিশুটি তখন মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রায় সংজ্ঞাহীন। এরপর সঙ্গে সঙ্গে ছেলেকে হাসপাতালে নিয়ে যান তিনি।

সেখানে চিকিৎসকরা শিশুটিকে পর্যবেক্ষণ করে দেখেন, বাচ্চাটির জ্ঞান রয়েছে ঠিকই, কিন্তু তার কোমরের নীচ থেকে বাকি শরীরটুকু ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে এবং অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারছে না। এরপর নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বাচ্চাটির মাথা স্ক্যান করে দেখেন, বাঁ দিকের খুলিতে প্রায় এক সেন্টিমিটারের একটি গর্ত হয়ে গিয়েছে।

অবশেষে ২৩ ডিসেম্বর শিশুটির মাথায় অস্ত্রোপচার হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে সেই অস্ত্রোপচার। এরপর দিন হাসপাতালের তরফে জানানো হয়, শিশুটি আগের চেয়ে অনেক সুস্থ আছে।

অফিসে ঢুকে জিম-মালিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা, সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে পালাল


```