Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ওয়াকফ বিলের বিরোধিতায় ১৬ এপ্রিল ইমামদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, জানালেন ফিরহাদ

ওয়াকফ সংশোধনী বিল (Waqf Bill) ইস্যুতে এবার আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে তৃণমূল।

ওয়াকফ বিলের বিরোধিতায় ১৬ এপ্রিল ইমামদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, জানালেন ফিরহাদ

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 April 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী বিল (Waqf Bill) ইস্যুতে এবার আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে তৃণমূল। আন্দোলনের রূপরেখা ঠিক করতে আগামী ১৬ এপ্রিল ইমাম, মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সংবাদমাধ্যমকে একথা জানান রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ফিরহাদের কথায়, "আগামী ১৬ এপ্রিল ওয়াকফ বিল নিয়ে ইমাম, মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। একই সঙ্গে কেন্দ্রের বিলের বিরুদ্ধে আমার শীর্ষ আদালতে লড়ব।"

ফিরহাদ এও বলেন, "ওয়াকফের নাম করে বাংলায় অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সর্ব ধর্মের তীর্থস্থান। এখানে কোন বিশৃঙ্খলার জায়গা নেই।"

অন্য প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন ফিরহাদ। শুক্রবার মোথাবাড়িতে গিয়েছেন শুভেন্দু। সেখানে বিরোধী দলনেতা আক্রান্ত হন বলে অভিযোগ। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, "ওদের এখন পায়ের তলায় মাটি নেই। ধর্মীয় বিভাজন করে বাংলা দখলের চেষ্টা করছে। আগের বার ওদের দুশো পারের স্বপ্ন পগারপাড় হয়ে গিয়েছিল। এবার ওদের শেষ আশা হল ধর্ম, হিন্দু মুসলমান করা। কিন্তু বাংলা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান। এখানে সর্বধর্ম সমন্বয়; যত মত তত মত। এখানে এসব বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।"


```