Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চলে গেলেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়, শোকস্তব্ধ মমতা

দ্য ওয়াল ব্যুরো: মারা গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় অ্যাপোলো হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। সকাল থেকেই অবনতি হয়েছিল তাঁর শারীরিক অবস্থার, সন্ধেয় চলে গেলেন গীতশ্রী। এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে। শোকবার্তা জানিয়ে

চলে গেলেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়, শোকস্তব্ধ মমতা

শেষ আপডেট: 15 February 2022 15:09

দ্য ওয়াল ব্যুরো: মারা গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় অ্যাপোলো হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। সকাল থেকেই অবনতি হয়েছিল তাঁর শারীরিক অবস্থার, সন্ধেয় চলে গেলেন গীতশ্রী। এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে। শোকবার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, “কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে।” https://twitter.com/mamataofficial/status/1493601457580519426?s=24 উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমবাড় তৃণমূল ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে 'বঙ্গবিভূষণ' দেয়। এরপর ২০১২ সালে 'সঙ্গীত মহাসম্মান' ও ২০১৫ সালে 'ওস্তাদ বড়ে গোলাম আলি বিশেষ সঙ্গীতসম্মান'-এও ভূষিত হন তিনি। এছাড়াও আমৃত্যু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমির সভাপতিও ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এরপর বলেন, “স্বর্ণকণ্ঠী গীতশ্রী সন্ধ্যাদির সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্যতা। দিদি-বোনের সম্পর্ক ছিল আমাদের মধ্যে। তাঁর মৃত্যুতে আমি আমার অগ্রজাকে হারালাম।”    

```