Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল হিমাচলের একাধিক এলাকা, মৃত্যু অন্তত এক, চলছে উদ্ধারকাজ

দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগেই মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) প্লাবিত হয়ে গিয়েছিল অমরনাথের একাধিক এলাকা। সোমবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) চম্বা জেলায় মেঘভাঙা বৃষ্টিতে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে খবর। দু'জন আহত হয়েছেন। শ

মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল হিমাচলের একাধিক এলাকা, মৃত্যু অন্তত এক, চলছে উদ্ধারকাজ

শেষ আপডেট: 8 August 2022 08:58

দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগেই মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) প্লাবিত হয়ে গিয়েছিল অমরনাথের একাধিক এলাকা। সোমবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) চম্বা জেলায় মেঘভাঙা বৃষ্টিতে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে খবর। দু'জন আহত হয়েছেন। শুরু হয়েছে উদ্ধারকার্য। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার হিমাচলের একাধিক এলাকায় এই মেঘভাঙা বৃষ্টিতে ভেসে যায় বাড়িঘর থেকে কৃষি জমি। সামনে এসেছে ভয়াবহ ছবি। প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল।

জানা গেছে, পাহাড়ি দুই গ্রাম এই বৃষ্টিতে ভেসে গেছে।ভাদোগা গ্রামের ১৫ বছরের বিজয় কুমার মারা যান। এই গ্রামেরই দু'জন আহত হয়েছেন। এছাড়াও কান্ডারা গ্রামে অন্তত পাঁচটি বাড়ি এই বৃষ্টিতে ভেসে গেছে। কৃষি জমিতেও জল জমে গেছে।

অবসর জীবনে পা রাখছে পুলিশ কুকুর! হইহই করে হল তার বিদায় সংবর্ধনা


```