Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টাকা না দেওয়ায় সহপাঠীর মার! শিলিগুড়ি স্কুল থেকে ছেলেকে ছাড়িয়ে নিলেন আক্রান্ত পড়ুয়ার বাবা

২০ টাকা করে 'দাদাগিরি ট্যাক্স' দিতে না পারায় সহপাঠীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে। একটি ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পরে। প্রশ্ন ওঠে স্কুলের নিরাপত্তা নিয়ে। তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

টাকা না দেওয়ায় সহপাঠীর মার! শিলিগুড়ি স্কুল থেকে ছেলেকে ছাড়িয়ে নিলেন আক্রান্ত পড়ুয়ার বাবা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 August 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শিলিগুড়ি বয়েজ হাইস্কুল থেকে ছেলেকে ছাড়িয়েই নিলেন নিগৃহিত ছাত্রের বাবা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অলোক মালো বলেন, অনেক টালবাহানা চলছিল স্কুলে এই টিসি নিয়ে। তবে ছেলেকে নিয়ে এবং এই পরিস্থিতি নিয়ে তাঁরা আতঙ্কিত। কাজেই স্কুল কর্তৃপক্ষের কোনও অনুরোধ রাখতে তাঁরা অপারগ। ছেলেকে অন্য স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

২০ টাকা করে 'দাদাগিরি ট্যাক্স' দিতে না পারায় সহপাঠীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে। একটি ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পরে। প্রশ্ন ওঠে স্কুলের নিরাপত্তা নিয়ে। তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

ক্লাস এইটের এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। ওই পড়ুয়ার অভিযোগ করে, একই ক্লাসের আরেকজন ছাত্র প্রায়ই ২০ টাকা করে দাদাগিরি ট্যাক্স চাইত ওই পড়ুয়ার কাছে ৷ না দিতে পারলেই জুটত মার। একই ঘটনার শিকার ক্লাসের অন্যান্য পড়ুয়ারাও। যাদের কাছে টাকা রয়েছে তারা টাকা দিয়ে রেহাই পেত। কিন্তু তার কাছে টাকা না থাকায় প্রতিদিন মার খেতে হত। স্কুলের যেখানে সিসিটিভি নেই, সেখানে নিয়ে চলত মারধর।

শহরের অন্যতম ঐতিহ্যবাহী স্কুলগুলির তালিকায় প্রথমদিকে স্থান শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের। কিন্তু গত কয়েক বছর ধরে মান পড়ে যাচ্ছিল ক্রমশ। একের পর এক অভিযোগ উঠছে এই সরকারি স্কুলে। গোটা ঘটনার কথা স্বীকার করে নেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত। অভিভাবকের সঙ্গে কথা বলে যা করার তাই করা হবে বলে আশ্বাসও দিয়েছিলেন তিনি। তবে তাঁর কথায় আশ্বস্ত হতে পারেননি নিগৃহিত ছাত্রের বাবা। ছেলেকে ছাড়িয়েই নিলেন স্কুল থেকে।


```