Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছুটির পর ক্লাসরুমে তিন ঘণ্টা আটকে পড়ুয়া, স্কুলে তালা বন্ধ করে চলে যান শিক্ষিকা

স্কুল ছুটির পর টানা তিন ঘন্টা ক্লাস রুমেই আটকে রইল এক চতুর্থ শ্রেণির ছাত্র।

ছুটির পর ক্লাসরুমে তিন ঘণ্টা আটকে পড়ুয়া, স্কুলে তালা বন্ধ করে চলে যান শিক্ষিকা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 July 2024 23:48

দ্য ওয়াল ব্যুরো: ক্লাসরুমে ছাত্রকে রেখে তালা বন্ধ করে চলে গেলেন শিক্ষিকরা। স্কুল ছুটির পর টানা তিন ঘন্টা ক্লাস রুমেই আটকে রইল এক চতুর্থ শ্রেণির ছাত্র। আর্ত চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। সোমবার আলিপুরদুয়ার জেলার ২ নম্বর ব্লকের চেপানি দুই নং বিএফপি স্কুলের ঘটনাটিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ওই স্কুলে ৫ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। সোমবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আরও এক শিক্ষক ছুটিতে ছিলেন। বাকি ২ সহশিক্ষিকা এবং একজন পার্শ্ব-শিক্ষিকা আজ স্কুল আসেন। অভিযোগ, বেলা দেড়টা নাগাদ স্কুল ছুটি হয়ে যায়। পার্শ্ব-শিক্ষিকাই স্কুলের প্রতিটি ক্লাসরুম তালাবন্ধ করেন। কিন্তু চতুর্থ শ্রেণির এক ছাত্র যে ক্লাসে রয়ে গিয়েছে তা তিনি লক্ষ্য করেননি। গোটা স্কুলে তালা দিয়ে বেরিয়ে যান সকলে।

এদিকে পড়ুয়া বাড়িতে না আসায় স্কুলে খোঁজ নিতে আসেন তার দাদু। তখনই স্কুলের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পান বৃদ্ধ। আর সেই আওয়াজ যে তাঁর নাতির তা বুঝতে দেরি হয়নি। এরপরই গ্রামবাসীদের ডাকতে শুরু করেন তিনি। স্কুলের প্রায় ১০০ মিটার দূর থেকে ওই ছাত্রের চিৎকার শুনতে পান পথ চলতি মানুষেরাও। স্থানীয়রাই উদ্যোগ নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে ডেকে আনেন। শেষে প্রধান শিক্ষক ক্লাসরুম খুলে ওই ছাত্রকে উদ্ধার করেন।

‌অভিভাবকদের দাবি, এই স্কুলে পঠন-পাঠান ঠিকঠাক হয় না। সোমবার ছুটির নির্দিষ্ট সময়ের আগেই স্কুল বন্ধ করে চলে যান শিক্ষিকারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। আসে পুলিশও। শিশুটি সুস্থ রয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।


```