২০২৫ সালের নবম শ্রেণির এই পড়ুয়ারাই ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে। তাই আগেভাগেই নথি খতিয়ে দেখা ও সংশোধনের এই উদ্যোগ, যাতে শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ডে ভুল থেকে না যায়।

শেষ আপডেট: 4 November 2025 16:37
দ্য ওয়াল ব্যুরো: নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন (Class 9th Registration) প্রক্রিয়া আরও নির্ভুল করতে ফের সময়সীমা বাড়াল মধ্যশিক্ষা পর্ষদ (Board of Secondary Education)।
স্কুলগুলির পক্ষ থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে তৈরি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোথাও নাম, জন্মতারিখ বা অন্য কোনও তথ্যগত ভুল থাকে, তা সংশোধনের সুযোগ মিলবে আগামী ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত (opportunity to correct online by November 15, West Bengal)। পর্ষদ জানিয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমেই এই সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে সতর্কবাণীও স্পষ্ট, ১৫ নভেম্বরের পরে আর কোনও ভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। ভুল থেকে গেলে তার দায় থাকবে সংশ্লিষ্ট স্কুলের উপর, এবং পরবর্তী সময়ে জরিমানা দিয়ে তা সংশোধন করতে হবে।
২০২৫ সালের নবম শ্রেণির এই পড়ুয়ারাই ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে। তাই আগেভাগেই নথি খতিয়ে দেখা ও সংশোধনের এই উদ্যোগ, যাতে শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ডে ভুল থেকে না যায়। পর্ষদের এক আধিকারিকের কথায়, “রেজিস্ট্রেশনে সামান্য ভুলও পরীক্ষার সময় বড় সমস্যা তৈরি করতে পারে। তাই এবারই সেই সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে প্রত্যেক পড়ুয়ার নথি নির্ভুল থাকে।”