
শেষ আপডেট: 16 December 2022 12:23
দ্য ওয়াল ব্যুরো: স্কুল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল ১০ বছরের এক শিশুকন্যা (school girl)। একদিন পর তার মৃতদেহ (deadbody) মিলল স্কুলের কাছে একটি লেক থেকে। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে হায়দ্রাবাদের (Hyderabad) কাছে দাম্মাইগুড়া এলাকায়।
জানা গেছে, মৃত বাচ্চাটির নাম ইন্দু। তার পরিবারের সদস্যরা জানান, দাম্মাইগুড়া জেলা পরিষদ হাইস্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ তার বাবা তাকে স্কুলের গেটে নামিয়ে দিয়েছিলেন। এরপর তিনি সেখান থেকে ফিরে আসেন।
এরপর সকাল ১০টা নাগাদ স্কুল কর্তৃপক্ষ ইন্দুর বাড়িতে ফোন করে জানায় যে, ইন্দু নিজের ক্লাসে আসেনি। কিন্তু তার স্কুল ব্যাগটি স্কুল প্রাঙ্গনের মধ্যেই পাওয়া গেছে। এরপরই তড়িঘড়ি স্কুলে ছুটে আসে তার পরিবারের লোকজন। পুলিশেও অভিযোগ জানানো হয়। এরপর শুক্রবার সকালে স্কুলের কাছে একটি হ্রদ থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পঞ্চম শ্রেণির পড়ুয়ার দিকে কাঁচি নিয়ে তেড়ে গেলেন শিক্ষিকা, ছুড়ে ফেলে দিলেন দোতলা থেকে