Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ক্লাস টেনের ছেলেকে পুড়িয়ে খুন, রহস্য

দ্য ওয়াল ব্যুরো : উত্তরাখণ্ডের রাণীক্ষেতে এক  অভিজাত স্কুলে দশম শ্রেণিতে পড়ত দীনেশ সিং বিস্ত।  গত বৃহস্পতিবার ভোরে সে মর্নিং ওয়াকে বেরোয়। কিছুক্ষণ পরে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে তার পুড়ে যাওয়া দেহটি উদ্ধার করে স্থানীয়রা। কীভাবে সে পুড়ে

ক্লাস টেনের ছেলেকে পুড়িয়ে খুন, রহস্য

শেষ আপডেট: 14 July 2018 06:47

দ্য ওয়াল ব্যুরো : উত্তরাখণ্ডের রাণীক্ষেতে এক  অভিজাত স্কুলে দশম শ্রেণিতে পড়ত দীনেশ সিং বিস্ত।  গত বৃহস্পতিবার ভোরে সে মর্নিং ওয়াকে বেরোয়। কিছুক্ষণ পরে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে তার পুড়ে যাওয়া দেহটি উদ্ধার করে স্থানীয়রা। কীভাবে সে পুড়ে গেল তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। সে নিজে বলছে, রাস্তা দিয়ে হাঁটার সময়, দুটি ছেলে আচমকা তার গায়ে কেরোসিন ঢেলে দেয়। তারপর লাইটার জ্বেলে আগুন লাগায়। আগেও ওই এলাকায় পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। ২০১৭ সালের ডিসেম্বরে রাকেশ কানওয়াল নামে এক দশম শ্রেণির ছাত্রের গায়ে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছিল। মারা যাওয়ার আগে সে বলেছিল, চার মুখোশপরা ব্যক্তি তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। দীনেশকে প্রথমে রাণীক্ষেতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে হালদোয়ানিতে বড় হাসপাতালে রেফার করেন। সেখানেই দীনেশ মারা যায়। পরপর দুটি একই বয়সী ছেলেকে করা বীভৎসভাবে কারা পুড়িয়ে মারল, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। দীনেশের বাবা স্থানীয় একটি দোকানের মালিক। তিনি জানিয়েছেন, দীনেশ খুব শান্তশিষ্ট ছেলে ছিল। কেউ তার শত্রু ছিল না।

```