Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উৎসবের মধ্যেই গোঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, দু’পক্ষের একাধিক আহত

স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরে গ্রামে অশান্তি ছড়াচ্ছে। যদিও তৃণমূলের ব্লক সভাপতি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, পুরো ঘটনাই “পারিবারিক বিবাদ।”

উৎসবের মধ্যেই গোঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, দু’পক্ষের একাধিক আহত

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 September 2025 22:27

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুমে ফের প্রকাশ্যে এল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব (Clash of Tmc groups)। শুক্রবার সন্ধ্যায় হুগলির গোঘাট (Goghat) থানার কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চাকলা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হলেন একাধিক ব্যক্তি। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী শেখ ইলিয়াসের সঙ্গে বুথ সভাপতি মীর হানিফের দীর্ঘদিন ধরে জমিজায়গা নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, এ দিন ইলিয়াসের বাড়ি নির্মাণকাজ চলার সময় হানিফের অনুগামীরা সেখানে চড়াও হয়। ধারাল অস্ত্র ও বাঁশ নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ইলিয়াস পরিবারের।

অন্যদিকে, পাল্টা অভিযোগ তুলেছেন মীর হানিফ। তাঁর দাবি, “আদালতের নির্দেশ উপেক্ষা করে ইলিয়াস বাড়ি তৈরি করছিল। আমরা বাধা দিতে গেলে উল্টে আমাদেরই মারধর করা হয়।”

ফলে সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি জখম হন। আহতদের ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরে গ্রামে অশান্তি ছড়াচ্ছে। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দোলন দাস বলেন, “তৃণমূল সাংসদের গ্রুপ আর ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে লড়াই, আর আবাসের বাড়ি তার অজুহাত।”

যদিও তৃণমূলের ব্লক সভাপতি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, পুরো ঘটনাই “পারিবারিক বিবাদ।” তবে উৎসবের আবহে গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনায় শাসক দলের একাংশের মধ্যেও তৈরি হয়েছে ক্ষোভ। পরিস্থিতির জন্য নেতৃত্বকেই দায়ী করেছেন তাঁরা।


```