Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শাসনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাজ্যের মন্ত্রীকে বলা হল 'বিজেপির দালাল'! চরম উত্তেজনা

তৃণমূলের এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধেই স্লোগান তোলে। এমনকী খোদ মন্ত্রীকেই উদ্দেশ্য করে 'বিজেপির দালাল' বলা হয়!

শাসনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাজ্যের মন্ত্রীকে বলা হল 'বিজেপির দালাল'!  চরম উত্তেজনা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 March 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! সোমবার শাসনে (Shasan) চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল একটি বৈঠককে কেন্দ্র করে।

তৃণমূলের (TMC) এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধেই স্লোগান তোলে। এমনকী খোদ মন্ত্রীকেই উদ্দেশ্য করে 'বিজেপির দালাল' বলা হয়! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। 

সোমবার ভোটার তালিকা নিয়ে বৈঠক করছিলেন সুজিত বসু। সেই বৈঠকের মাঝেই দলবল নিয়ে ঢুকে পড়েন তৃণমূলের দুই নেতা। কিন্তু মন্ত্রী স্পষ্ট জানান, যাদের নাম ডাকা হয়েছে তারা ছাড়া সবাইকে বেরিয়ে যেতে হবে। তারপরই শুরু হয় গন্ডগোল।

বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের প্রশ্ন ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যিনি ব্লক সভাপতি, তাঁকে বাদ দিয়ে কেন বৈঠক হবে? মন্ত্রীর কাছে এরই জবাব চান খোদ ব্লক সভাপতি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তৃণমূলের ওই বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করেন, সুজিত বসুর মদতেই গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। কিন্তু বৈঠক থেকে যাদের চলে যেতে বলা হয়েছিল তাদের কী কারণে থাকতে দেওয়া হয়নি? মন্ত্রীর ব্যাখ্যা, সাংগঠনিক বৈঠক ছিল, তাই সবাইকে ডাকা হয়নি।


```