Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় সিভিক ভলেন্টিয়ারকে অস্ত্রের কোপ! বজবজে মারাত্মক ঘটনা

দিনের আলোয় দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার চড়িয়াল মোড়ে সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলার ঘটনা ঘটে।

দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় সিভিক ভলেন্টিয়ারকে অস্ত্রের কোপ! বজবজে মারাত্মক ঘটনা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 February 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় ডিউটি করছিলেন। আচমকা হামলা! রক্তাক্ত অবস্থায় ঢলে পড়লেন মাটিতে। বজবজে সিভিক ভলেন্টিয়ারের ওপর এমন হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

দিনের আলোয় দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার চড়িয়াল মোড়ে সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। ধারাল অস্ত্র দিয়ে তাঁকে বেশ কয়েকবার কোপানো হয়। আহতর নাম উত্তর প্রামাণিক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবক একটি ব্যাগ নিয়ে উত্তমের পাশ থেকে যাচ্ছিলেন। হঠাৎ সেটা থেকেই ধারাল অস্ত্র বের করে হামলা করেন। 

আকস্মিক এই ঘটনায় প্রতিক্রিয়া দেওয়ারও কোনও সুযোগ পাননি ওই সিভিক। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন ওই সিভিককে সাহায্য করতে। তাঁকে প্রথমে বজবজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই ভর্তি তিনি। 

আহত সিভিক ভলেন্টিয়ার বজবজের চন্ডীপুরের বাসিন্দা। আর পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি খড়িবেড়িয়ায় থাকেন। তবে কী কারণে তিনি উত্তমকে আক্রমণ করলেন তা এখনও বুঝে উঠতে পারছে না পুলিশ। ইতিমধ্যে তাঁকে জেরা করা শুরু করেছে তাঁরা। 


```