Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

রাজ্যে ফের ভুয়ো শিক্ষক নিয়োগ, তমলুকের স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল সিআইডি

গত বছর খামারচক হাইস্কুলে শুভেন্দু হাটুয়া নামে আরও এক 'ভুয়ো' শিক্ষক গ্রেফতার হন। সেই সময় গ্রেফতার হয়েছিলেন প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়াও।

রাজ্যে ফের ভুয়ো শিক্ষক নিয়োগ, তমলুকের স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল সিআইডি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 March 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি পরীক্ষা (SSC Exam) ছাড়াই ২০০৯ সালে শিক্ষক নিয়োগের ঘটনায় অয়নকুমার দাস নামে এক ভুয়ো শিক্ষককে (Fake Teacher) গত ১০ই মার্চ গ্রেফতার করেছিল সিআইডি (CID)। ধৃত তমলুক ব্লকের খামারচক হাইস্কুলে পড়াতেন।

অয়নের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি কোনও পরীক্ষা ছাড়াই ২০০৯ সালে স্কুলে নিয়োগ হয়েছিলেন। এবং ২০১৯ সাল থেকে নিয়মিত শিক্ষক হিসেবে বেতন পেতেন।

সম্প্রতি শিক্ষকদের নথি ভেরিফিকেশন করার সময় অয়নকুমার দাসকে 'ভুয়ো' শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) পলাশ রায় গত ৬ মার্চ তমলুক থানায় এফআইআর দায়ের করেন।

গত বছর খামারচক হাইস্কুলে শুভেন্দু হাটুয়া নামে আরও এক 'ভুয়ো' শিক্ষক গ্রেফতার হন। সেই সময় গ্রেফতার হয়েছিলেন প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়াও। শুধু তিনিই নন, সেই সঙ্গে ওই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন ডিআই (সেকেন্ডারি) চাপেশ্বর সর্দার।

কয়েক মাস জেল খাটার পর চাপেশ্বর এবং অশোককে জামিন দেওয়া হয়। কিন্তু ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডি-র হাতে ধরা পড়লেন খামারচক হাইস্কুলের সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক।

অন্যদিকে, এদিনই আবার ভুয়ো জাতি-শংসাপত্র ব্যবহার করে স্কুলে চাকরি করার অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি এই সংক্রান্ত নির্দিষ্ট অভিযোগ নিয়ে এসএসসি সঙ্গে যোগাযোগ করে রাজ্য পুলিশ।

কমিশন সূত্রে খবর, সম্প্রতি তাদের একটি চিঠি পাঠিয়েছে রাজ্য পুলিশ। পুলিশের পাঠানো ওই চিঠিতে তিন জনের নামে অভিযোগের কথা বলা হয়েছে।


```