সৌদির যুবরাজের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে খুন, দাবি সিআইএ-র
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর একটি ফোন সৌদি রাজপরিবারের কাছে যায়। ফোনে বলা হয়,'কাজ শেষ, বসকে জানিয়ে দাও।' কে এই 'বস' সেই তদন্তে নেমেই বেশ বিপাকে পড়ে আমেরিকা-তুরস্কের গোয়েন্দারা। শনিবার, সেই অডিওকে প্রধান অস্ত্র করল সিআ
শেষ আপডেট: 17 November 2018 06:55
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর একটি ফোন সৌদি রাজপরিবারের কাছে যায়। ফোনে বলা হয়,'কাজ শেষ, বসকে জানিয়ে দাও।' কে এই 'বস' সেই তদন্তে নেমেই বেশ বিপাকে পড়ে আমেরিকা-তুরস্কের গোয়েন্দারা। শনিবার, সেই অডিওকে প্রধান অস্ত্র করল সিআইএ। জানিয়ে দিল, সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশেই খুন করা হয় খাশোগিকে।'বস'টি আসলে সলমনই।
সিআইএ-র দেওয়া এই বিস্ফোরক তথ্যে বেশ চাপে সৌদির রাজপরিবার। এতদিন তাদের দাবি ছিল, খাশোগি হত্যাকাণ্ডে তাদের কোনও হাত নেই। ৩-৪ দিন আগেই এই অডিও প্রকাশিত হয় । তখন, এই অডিওর সঙ্গে রাজপরিবারের কোনও যোগ নেই বলে জানায় আমেরিকা। এবার সেই অডিও সহ বেশ কয়েকটি প্রমাণ খতিয়ে দেখে সৌদির যুবরাজকেই খাশোগি খুনের মূল মাথা বলে দাবি করছে সিআইএ।
ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পরেই খুন হয়েছিলেন খাশোগির, টুকরো করা হয়েছিল দেহ
২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে পৌঁছন খাশোগি। তাঁকে মারতে সে দিন রিয়াধ থেকে ১৫ জনের যে হিট স্কোয়াড এসেছিল তারা প্রত্যেকে সৌদির এজেন্ট। রাজার নির্দেশ না থাকলে ১৫ জন সৌদি এজেন্ট কীভাবে খাশোগিকে মারতে পারল? তদন্তে নেমে সেই উত্তরই খুঁজে পেয়েছে সিআইএ বলে দবি। ২ অক্টোবর খাশোগিকে মেরে যুবরাজকে ফোন করে ১৫ এজেন্টের মধ্যে একজন বলে জানাচ্ছে গোয়েন্দারা।
সৌদির সরকার এর আগেই স্বীকার করে নিয়েছিল যে, ইস্তানবুলের সৌদি কনস্যুলেটের মধ্যেই খুন করা হয়েছে খাশোগিকে। সৌদির রাজধানী রিয়াধের তরফে সে দেশের সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় এই তথ্য। এমনকী এও বলা হয়েছিল মৃত্যুর আগে পর্যন্ত বাঁচার তাগিদে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন সাংবাদিক জামাল খাশোগি।কিন্তি, থুনের সঙ্গে রাজপরিবারের কোনও যোগ নেই বলে প্রথম থেকেই দাবি করেন মহম্মহ বিন সলমন। এবার তদন্তের মোড় ঘুরল। খাশোগি হত্যাকাণ্ডে মহম্মদ বিন সলমনকে টার্গেট করেই তদন্তে নামল সিআইএ।
খাশোগির মৃত্যু নিছকই দুর্ঘটনা বলে দায় সেরে আসছিল সৌদির রাজপরিবার। ঠাণ্ডা মাথায় খুন না দুর্ঘটনা ,সেই প্রশ্ন আরও গাঢ় হয়েছে খাশোগির দেহ না মেলায়। ঘটনার ৪০ দিন কেটে গিয়েছে। এখনও মেলেনি জামাল খাশোগির মৃতদেহ।