Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মৃত্যুমুখ থেকে ফিরে ভিডিও বার্তায় কঠিন সময়ের কথা শোনালেন কেয়ার্নস

দ্য ওয়াল ব্যুরো: জীবনের পথ সহজ নয়, উপলব্ধি করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিস কেয়ার্নস। একটা সময় তাঁর যমে-মানুষে টানাটানি চলছিল। লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন। স্পাইনাল স্ট্রোকের মতো বিরল রোগে আক্রান্ত ছিলেন। সেই কারণে তাঁর পা দুটি পক

মৃত্যুমুখ থেকে ফিরে ভিডিও বার্তায় কঠিন সময়ের কথা শোনালেন কেয়ার্নস

শেষ আপডেট: 19 September 2021 13:28

দ্য ওয়াল ব্যুরো: জীবনের পথ সহজ নয়, উপলব্ধি করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিস কেয়ার্নস। একটা সময় তাঁর যমে-মানুষে টানাটানি চলছিল। লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন। স্পাইনাল স্ট্রোকের মতো বিরল রোগে আক্রান্ত ছিলেন। সেই কারণে তাঁর পা দুটি পক্ষাঘাত হয়ে গিয়েছে, জোর নেই দুটি পায়ে, হাঁটতে পারেন না। রবিবার সুস্থ হয়ে ভিডিও বার্তায় প্রকাশ্যে এলেন প্রাক্তন সুপারস্টার। কিউই তারকা ৫৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, কঠিন সময়ের কথা। নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দেন অনুরাগীদের। সেই সঙ্গে তিনি তাঁর প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানান মেডিক্যাল টিম-সহ সকলকে। https://twitter.com/chriscairns168/status/1439509799759073287 কেয়ার্নস বলেছেন, ‘‘কঠিন ৬ সপ্তাহ কাটল। ৪ অগস্ট আমার একটি গুরুত্বপূর্ণ ধমনী ছিঁড়ে যায়। এমনটা অতি বিরল, তবে প্রাণঘাতী। দ্রুত অস্ত্রোপচার করাতে হয় আমাকে। তার পরেই বেশ কিছু শারীরিক জটিলতার মুখে পড়তে হয় আমাকে এবং স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হই আমি। সামনে দীর্ঘ যাত্রা বাকি। তবে এই অবস্থায় ফিরে আসতে পেরে আমি কৃতজ্ঞ।’’ আরও পড়ুন: ১৪ বছর আগের স্মৃতি ফেরালেন যুবি, ছয় ছক্কায় বিধ্বস্ত করেছিলেন ব্রডকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট, ২১৫ ওয়ান ডে এবং ২টো টি-২০ খেলেছেন। ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কেয়ার্নস। লাইফ-সেভিং হার্ট সার্জারিতে সুস্থ হলেও দেখা দিয়েছে অন্যান্য সমস্যা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'      

```