Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আরও বড় সঙ্কট কেয়ার্নসের জীবনে, অন্ত্রের ক্যানসারে আক্রান্ত কিউই অলরাউন্ডার

দ্য ওয়াল ব্যুরো: ক্রিস কেয়ার্নসের জীবনে একের পর এক বাউন্সার ধেয়ে আসছে। তিনি গত দেড়বছর ধরেই অসুস্থ। তিনি প্যারালাইজড, হুইল চেয়ারে বসে থাকেন। এবার ৫১ বছর বয়সী তারকা অলরাউন্ডার অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুল

আরও বড় সঙ্কট কেয়ার্নসের জীবনে, অন্ত্রের ক্যানসারে আক্রান্ত কিউই অলরাউন্ডার

শেষ আপডেট: 5 February 2022 14:06

দ্য ওয়াল ব্যুরো: ক্রিস কেয়ার্নসের জীবনে একের পর এক বাউন্সার ধেয়ে আসছে। তিনি গত দেড়বছর ধরেই অসুস্থ। তিনি প্যারালাইজড, হুইল চেয়ারে বসে থাকেন। এবার ৫১ বছর বয়সী তারকা অলরাউন্ডার অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে গুরুতর হার্ট অ্যাটাক এবং শরীরের নিম্নাঙ্গের প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। সেই অসুস্থতার কারণে রুটিন চেকআপ করাতে গিয়েই এবার মারণরোগ ধরা পড়েছে তাঁর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ বিষয়ে জানিয়েছেন তিনি নিজেই। যে কারণে এখন আবার নতুন করে তাঁকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে হবে। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘‘গত সপ্তাহে আমার মনে হচ্ছিল, টম ব্র্যাডির অবসরের খবরটিই হয়তো এ সপ্তাহের সবচেয়ে খারাপ বিষয়। কিন্তু এখন জানতে পারলাম, টিবি১২ এর অবসর আসলে যোজন ব্যবধানে দ্বিতীয় হবে।’’ কেয়ার্নস আরও লিখেছেন, ‘‘আমাকে জানানো হয়েছে, আমি অন্ত্রের ক্যানসারে আক্রান্ত। এটি খুবই বড় একটি ধাক্কা। রুটিন চেকআপ করাতে গিয়ে এমন কিছুর আশা করিনি আমি। তাই এখন আবার নিজেকে প্রস্তুত করছি সার্জন ও বিশেষজ্ঞদের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য।’’ গত বছরের আগস্টে হার্ট অ্যাটাক থেকে মহাধমনীর গুরুতর অসুস্থতায় আক্রান্ত হয়েছিলেন একসময়ের বিধ্বংসী অলরাউন্ডার। সেইসময় সার্জারির টেবিলে মেরুদণ্ডের স্ট্রোকের ফলে তাঁর পায়ে পক্ষাঘাত হয়ে গিয়েছিল এবং লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল তাঁকে। কেয়ার্নস অবশ্য লিখেছেন, ‘‘সামনে আবার একটা কঠিন লড়াই। এবার আশা করছি প্রথম রাউন্ডে একটা সুইফ্ট আপার কাট হবে।’’ মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন তিনি। দেশের জার্সিতে খেলেছেন ৬২টি টেস্টে এবং ২১৫টি ওয়ানডে ম্যাচ। টেস্টে তিন হাজারেরও বেশি এবং একদিনের ক্রিকেটে রয়েছে প্রায় পাঁচ হাজার রান। দুই ফরম্যাটেই দু’শোর বেশি উইকেট রয়েছে ক্রিসের ঝুলিতে। অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০০০ সালে উইজডেন ক্রিকেটারের সম্মানও পেয়েছিলেন তিনি। ২০০৪-এ টেস্ট থেকে অবসর ঘোষণার সময় নিউজিল্যান্ড ‘অর্ডার অফ মেরিট’ সম্মানে ভূষিত হয়েছিলেন এই তারকা। কেয়ার্নসের নামে গড়াপেটার কলঙ্কও লেগেছিল।

```