মেয়েলি পুরুষদের টিভিতে দেখানো যাবে না, চিনে কমিউনিস্ট পার্টির নয়া ফতোয়া
দ্য ওয়াল ব্যুরো: মেয়েলি পুরুষরা সংস্কৃতির সঙ্গে খাপ খান না। তাই চিনের (China) কমিউনিস্ট পার্টির (Communist Party) কোপ এবার পড়ল তাঁদের উপর। টিভিতে মেয়েলি পুরুষদের (Effeminate men) ব্রডকাস্ট আর করা যাবে না, জানিয়ে দিল শি জিনপিং সরকার (Xi Zinp
শেষ আপডেট: 3 September 2021 10:52
দ্য ওয়াল ব্যুরো: মেয়েলি পুরুষরা সংস্কৃতির সঙ্গে খাপ খান না। তাই চিনের (China) কমিউনিস্ট পার্টির (Communist Party) কোপ এবার পড়ল তাঁদের উপর। টিভিতে মেয়েলি পুরুষদের (Effeminate men) ব্রডকাস্ট আর করা যাবে না, জানিয়ে দিল শি জিনপিং সরকার (Xi Zinping)।
বৃহস্পতিবার চিনের ব্যবসা বাণিজ্য এবং সমাজের উপর ক্ষমতার বাঁধন আরও দৃঢ় করতে নতুন ফতোয়া জারি করেছে বেজিং। বলা হয়েছে, কমিউনিস্ট পার্টির হাত ধরে চিনে জাতীয় পুনরুজ্জীবন ঘটবে। সমাজের সব স্তরে আরও দৃঢ় হবে ক্ষমতাসীন সরকারের নিয়ন্ত্রণ। এই ফতোয়াতেই বলা হয়েছে যাঁরা পুরুষ হয়েও মেয়েলি আচরণ করেন, সরকারের চোখে তারা নিষিদ্ধ। কোনও টিভি চ্যানেল আর তাঁদের নিয়ে কোনও প্রোগ্রাম করতে পারবে। টিভিতে তাঁদের মুখ দেখানোই বন্ধ।
নিউইয়র্ক তছনছ করছে দাপুটে ইদা, একরাতেই মৃত ৪৪
সূত্রের খবর, চিনে যাবতীয় কোম্পানি এবং সাধারণ মানুষের উপরও চাপ সৃষ্টি করছে সরকার। তাদের মত অনুযায়ী চলতে হবে, তা না হলেই ঘটবে বিপত্তি। নিজেদের মতে সকলকে চালাতে চাইছে শি জিনপিংয়ের কমিউনিস্ট সরকার।
দিন কয়েক আগেই সেখানে ছোটদের খেলাধূলার উপরে নিয়ন্ত্রণ আনা হয়েছিল। ঘোষণা করা হয়েছিল, যাদের বয়স ১৮ বছরের নীচে সপ্তাহে তিন ঘণ্টার বেশি তারা ভিডিও গেম খেলতে পারবে না। চিন সরকারের এই সিদ্ধান্তও যথেষ্ট সমালোচিত হয়েছিল।
বেজিং থেকে বলা হয়েছে, টিভি চ্যানেলগুলিকে অবশ্যই 'মেয়েলি পুরুষ'দের ব্যান করতে হবে। এমনকি তাঁদের উদ্দেশে অপমানজনক গালাগালিও ব্যবহার করেছে দেশের সরকার, তেমনটাই অভিযোগ।
চিনের বেশ কিছু পপ স্টারের উপর এই নয়া ফতোয়ায় কোপ পড়তে চলেছে। তাঁদের অনেকেই আবার জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত। এর ফলে ছেলেরা যথেষ্ট 'পুরুষ' হয়ে উঠতে পারছেন না বলে দাবি সরকারের আধিকারিকদের। আর টিভিতে তাঁদের দেখে নেতিবাচক প্রভাব পড়ছে বাকিদের উপরেও। অনেকেই তাঁদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। তাই এমন নির্দেশ জারি করা হয়েছে।
টিভি চ্যানেলগুলিকে এখন থেকে চিনের সনাতন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের প্রচার করতে হবে, জানিয়েছে শি জিনপিং সরকার। সূত্রের খবর, শুধু টিভিতেই নয়, ইন্টারনেটেও নিয়ন্ত্রণ আনছে বেজিং।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'