Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফুটবল ফেলে বসতে হত তানপুরা নিয়ে, না হলেই দাদুর বকা

বিকেল গড়ালেই ফুটবলটাকে তুলে রেখে বসতেই হত তানপুরা নিয়ে। পরবর্তী সময়টা শুধুই আলাপ-বিস্তারে আত্মমগ্ন হওয়ার। এভাবেই সুরের জগতে রশিদ খানের অবগাহনের সূচনা। অন্যথা হলেই দাদুর কাছে বকা খাওয়ার পালা। 

ফুটবল ফেলে বসতে হত তানপুরা নিয়ে, না হলেই দাদুর বকা

শেষ আপডেট: 9 January 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো: স্বভাবে ছিলেন দুরন্ত প্রকৃতির। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাদামাটিতে ফুটবল খেলে বেড়ানোর এক অমোঘ টান ছিল। সেই আকর্ষণ দমন করতে হয়েছিল দাদু উস্তাদ নিসার হুসেন খানের কঠোর অনুশাসনে। বিকেল গড়ালেই ফুটবলটাকে তুলে রেখে বসতেই হত তানপুরা নিয়ে। পরবর্তী সময়টা শুধুই আলাপ-বিস্তারে আত্মমগ্ন হওয়ার। এভাবেই সুরের জগতে রশিদ খানের অবগাহনের সূচনা। অন্যথা হলেই দাদুর কাছে বকা খাওয়ার পালা। 

ছোটবেলার দিনগুলির স্মৃতি কখনই ফিকে হয়নি। কঠিন রামপুর সহসওয়ান ঘরানা আত্মস্থ করতে ঠিক কতটা পরিশ্রম করতে হত সেই গল্প শুনিয়েছেন বহুবার। একটা তানকে সঠিক ভাবে গলায় তুলতে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন চলত রেওয়াজ। যতক্ষণ না সুরটা ঠিক জায়গায় লাগে। 

উত্তরপ্রদেশের বরেলির বাদাঁয়ু গ্রামে জন্ম। পারিবারিকভাবে রামপুর-সহসওয়ান ঘরানার উত্তরসাধক তিনি। বাবা হামিজ রেজা খানও ছিলেন সঙ্গীতজ্ঞ। তাঁর কাছে সঙ্গীত শিক্ষা শুরু উস্তাদ রশিদ খানের। ঘর সংসার নিয়ে ব্যস্ত মা শাখারী বেগম ঘিরে থাকতেন রশিদকে। বাবার কাছে প্রাথমিক পাঠ নেওয়ার পর শাস্ত্রীয় সঙ্গীতের সমুদ্রস্নানে তাঁর হাত ধরেছিলেন দাদু উস্তাদ নিসার হুসেন খান। দাদুর তালিমেই সুরের জগতে অনায়াস বিচরণের জন্য নিজেকে তৈরি করেছিলেন রশিদ খান। 

মাত্র এগার বছর বয়সে রশিদ খান মঞ্চে প্রথম সঙ্গীত পরিবেশন করেছিলেন। সেই শৈশবেই তাঁর আলাপ-বিস্তার নজর কেড়েছিল গুণীজনদের। ১৯৮০ সালে দাদুর হাত ধরেই চলে এসেছিলেন কলকাতায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়েছিল এই কলকাতারই আইটিসি সঙ্গীত একাডেমিতে। পরবর্তীতে সঙ্গীত শিল্পী হিসেবে এই শহরই প্রথম প্রতিষ্ঠা দিয়েছিল তাঁকে। মূলত রামপুর সহসওয়ান ঘরানার শিল্পী হলেও নিজেকে কখনই বেঁধে ফেলেননি তিনি। গোয়ালিয়র ঘরানা-ইন্দোর ঘরানাতেও বিচরণ করেছেন অনায়াসে। মূলত খেয়াল শিল্পী হিসেবে তাঁর পরিচিতি তৈরি হয়েছিল। তবে দাদু উস্তাদ নিসার হুসেন খানের তারানা গায়নশৈলিকেও আত্মস্থ করেছিলেন নিজের মতো করে। নিয়মের নিগড়ে রাগের সুনিয়ন্ত্রিত চলনে নিজেকে বেঁধে রাখা নয়, বরং প্রতিটি আলাপে আবেগের ছোঁয়ায় প্রাণ প্রতিষ্ঠা করেছেন নিজের নিয়মে। এভাবেই কখন যেন শাস্ত্রীয় সঙ্গীতে নিজেই একটা ঘরানা তৈরি করেছেন।

উচ্চাঙ্গ সঙ্গীতকে আপামরের করতে বারবার এগিয়ে গিয়েছেন তিনি। পরীক্ষা- নিরীক্ষা- গবেষণা চলত নিরন্তর। আমির খসরুর “নায়না পিয়া সে” গানটিকে তিনি সুফি গায়কিতে গেয়েছেন। ভারতীয় মার্গ সঙ্গীতকে পাশ্চাত্য সঙ্গীতের সাথে মিলিয়েছিলেন লুই ব্যাংকসের সাথে যুগলবন্দি করে। নচিকেতার সঙ্গে গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন বেশ কিছু সিনেমার গানেও। আরও পথ চলা বাকি ছিল। সে সমস্তই অসমাপ্ত থেকে গেল ১৯৬৮ র জাতকের অকালপ্রয়াণে।


```