Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

নৃশংস! পাঁচ বছরের শিশুকে হাত-পা বেঁধে পিঁপড়ের ঢিবির উপর বসিয়ে রাখার অভিযোগ

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে

নৃশংস! পাঁচ বছরের শিশুকে হাত-পা বেঁধে পিঁপড়ের ঢিবির উপর বসিয়ে রাখার অভিযোগ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 October 2024 12:18

দ্য ওয়াল ব্যুরো: অমানবিক! খেলতে গিয়ে পাশের বাড়িতে ঢুকে পড়েছিল বছর চারেকের শিশু। তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা কে জানত? সূত্রের খবর প্রতিবেশী এক যুবকের বাড়িতে ঢুকে একটু মজা করেছিল সে। এরপরই রাগে শিশুটিকে হাত-পা বেঁধে পিঁপড়ের ঢিবির উপর ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও শুক্রবার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। শিশুর উপর অমানবিক অত্যাচারের কারণে সরব রাজ্য শিশু সুরক্ষা কমিশন

পুলিশ সূত্রে খবর, শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের সাহেবডাঙা গ্রামে পরিবারের সঙ্গেই থাকত সে। গত বৃহস্পতিবার বিকেলে খেলতে খেলতে শিশুটি পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও শিশুটির খোঁজ মেলেনি বলে খবর। এরপর সন্ধেবেলা বাড়ি ফিরে তার মা শুনতে পান পাশের একটি বাড়ি থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। 

এরপর এক মুহূর্ত দেরি না করে প্রতিবেশীর বাড়ি পৌঁছতেই তিনি দেখেন শিশুটি অন্য কেউ নয়, তাঁর নিজের সন্তান। মহিলা দেখেন, ছেলেকে পিঁপড়ের ঢিবিতে হাত-পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে। যন্ত্রণায় ছটফট করলেও তাকে ছাড়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ চরমে পৌঁছয়। এরপর শিশুটির পরিবারকে ধমক দেওয়া হয় থানায় গেলে তাঁদের সবাইকে দেখে নেওয়া হবে।

ঘটনার কথা জানাজানি হতেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনও অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে বলে খবর।


```