Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরেই বন্যার জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর! মা গিয়েছিলেন রেশন আনতে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ভূতনিতে বন্যার জলে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে গত দু’দিনে। প্রশাসনের দাবি, ত্রাণ ও সতর্কতার বার্তা জারি করা হয়েছে। 

ঘরেই বন্যার জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর! মা গিয়েছিলেন রেশন আনতে

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 September 2025 14:18

দ্য ওয়াল ব্যুরো: বন্যা কবলিত মালদহের (Maldah) ভূতনিতে ফের প্রাণ কেড়ে নিল জল (Flood Water)। বৃহস্পতিবার সকালে উত্তর নন্দীটোলা গ্রামে দেড় বছরের এক শিশুর (Child) জল ডুবে মৃত্যু হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, মৃত শিশুটির নাম সুমিত মণ্ডল। সকালবেলা বোনের সঙ্গে চৌকিতে খেলছিল সুমিত। ঘর তখনও বন্যার জলে ভর্তি। হঠাৎ চৌকি থেকে পড়ে যায় সে। ঘরের জলেই ডুবে যায় দেহ, আর তাতেই মৃত্যু।

দুর্ঘটনার সময় মা সীমা মণ্ডল ছিলেন বাড়ির বাইরে—পাশেই ডিলারের দোকান থেকে মাসের রেশন আনতে গিয়েছিলেন। বাবা বিবেক মণ্ডল দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন সীমা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ভূতনিতে বন্যার জলে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে গত দু’দিনে। প্রশাসনের দাবি, ত্রাণ ও সতর্কতার বার্তা জারি করা হয়েছে। তবে শিশু সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এলাকাবাসীর মধ্যেই।

স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, “পরিস্থিতি যথেষ্ট খারাপ। ঘরের মধ্যেই জল ঢুকে গিয়েছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুবই চিন্তার মধ্যে রয়েছি।”

ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের তরফে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। তবে সুমিতের মতো একরত্তির এভাবে অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। 


```