Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাজ্যে ২ কোটি টাকা ট্যাব দুর্নীতি! পাঁচ জেলাকে কী নির্দেশ দিলেন মুখ্যসচিব

বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছাড়াও স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, প্রাক্তন শিক্ষাসচিব ছিলেন। 

রাজ্যে ২ কোটি টাকা ট্যাব দুর্নীতি! পাঁচ জেলাকে কী নির্দেশ দিলেন মুখ্যসচিব

মনোজ পন্থ এবং রাজীব কুমার

শেষ আপডেট: 11 November 2024 19:49

দ্য ওয়াল ব্যুরো: ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পড়ুয়াদের প্রাপ্য টাকা তাঁদের অ্যাকাউন্টে না গিয়ে যাচ্ছে অন্যদের পকেটে! এমন অভিযোগ এই মুহূর্তে রাজ্যে শোরগোল। তাই তড়িঘড়ি পদক্ষেপ নিতে সোমবারই বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। 

ট্যাব নিয়ে রাজ্যে প্রায় ২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার মূলত ৫টি জেলা পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের স্কুল শিক্ষা আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছাড়াও স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, প্রাক্তন শিক্ষাসচিব ছিলেন। 

কী হল এই বৈঠকে?

এক জেলা থেকে অন্য জেলায় টাকা চলে যাওয়ার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এটি পরিকল্পিত ষড়যন্ত্র নাকি যান্ত্রিক ত্রুটি। রাজ্য সরকারি বিষয়টির গভীর পর্যন্ত যেতে চায়। এই বৈঠকে পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের দ্রুত ধরতে হবে এবং সঠিক তদন্ত করে বিষয়টির নিষ্পত্তি করতে হবে। 

এর পিছনে সত্যি যদি কোনও চক্র কাজ করে, তাহলে সেই চক্রে কারা জড়িত সেটাও তাড়াতাড়ি প্রকাশ্যে আনতে হবে পুলিশকে। ফোর্সকে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠক থেকে। 

'তরুণের স্বপ্ন' প্রকল্পে শুধুমাত্র ট্যাবের টাকা নয়ছয় হয়নি, 'লক্ষ্মীর ভাণ্ডার', 'কৃষক বন্ধু', 'বার্ধক্য ভাতা' সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকাও নাকি উপভোক্তারদের কাছে না পৌঁছে চলে গিয়েছে প্রতারকদের অ্যাকাউন্টে। ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা। এই প্রেক্ষিতেই টাকা পাঠানোর পদ্ধতি কীভাবে আরও শক্তিশালী এবং ত্রুটিমুক্ত করা যায়, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টিও সোমবারের বৈঠক থেকে ভেবে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, যে পদ্ধতিতে এতদিন টাকা পাঠানো হয়েছে তাতে কী গলদ রয়েছে সেই বিষয়টিও খুঁটিয়ে দেখতে বলা হয়েছে। 

পাঁচটি জেলার যে সমস্ত স্কুলগুলি থেকে মূলত ট্যাবের টাকা নিয়ে অভিযোগ এসেছে সেই সব স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ভাবা হয়েছে। কোনও ক্ষেত্রে কারও কোনও ভুল ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। 


```