Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

প্রতিরক্ষায় বড় ঘোষণা মোদীর, তিন বাহিনীর মাথায় বসছেন 'চিফ অফ ডিফেন্স স্টাফ'

দ্য ওয়াল ব্যুরো: লাল কেল্লার মঞ্চ থেকে প্রতিরক্ষা বিষয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন ভারতের তিন সেনাবাহিনীকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 'চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস)' নিয়োগ করার কথা ঘোষণা ক

প্রতিরক্ষায় বড় ঘোষণা মোদীর, তিন বাহিনীর মাথায় বসছেন 'চিফ অফ ডিফেন্স স্টাফ'

শেষ আপডেট: 14 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাল কেল্লার মঞ্চ থেকে প্রতিরক্ষা বিষয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন ভারতের তিন সেনাবাহিনীকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 'চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস)' নিয়োগ করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ভাবনার ঐক্য দরকার। টুকরো টুকরো করে ভাবলে চলবে না। তাঁর কথায়, "চিফ অব ডিফেন্স স্টাফ নিয়োগের কথা ভেবেছি। আজ তা ঘোষণা করছি।" তিন বাহিনীর মধ্যে সমন্বয় করাই হবে একমাত্র কাজ।" মোদী এ দিন বলেন, কার্গিল যুদ্ধের সময়েই এ কথা ভাবা হয়েছিল॥ কিন্তু তা বাস্তবায়িত হয়নি। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সেনাবাহিনী আমাদের দেশের গর্ব। তাঁদের মধ্যে সমন্বয় জরুরি। তিন বাহিনীই দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত। তাই এই তিন বাহিনীর মাথায় একজনের থাকা উচিত, যিনি সমন্বয় রক্ষা করে চলবেন।" সম্প্রতি বালাকোট এয়ার স্ট্রাইকের সময়েও দেখা গিয়েছিল তিন বাহিনীর প্রধান একসঙ্গে বৈঠক করছেন। পদক্ষেপ ঠিক করছেন। নিয়ন্ত্রণ রেখা, আকাশপথ এবং উপকূল-সর্বত্র নিরাপত্তার নিশ্ছিদ্র বেষ্টনী তৈরি করছেন, যাতে বাইরের আঘাত না আসে। তাই তিন বাহিনীর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ন বলেই মত পর্যবেক্ষকদের।

```