Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আমার গলা কেটে দিলেও বাংলায় এনআরসি নয়: মমতা, বললেন, 'ভাগ্যিস বীরভূমে জন্ম হয়েছিল, না হলে..'

মুখ্যমন্ত্রীর কথায়, “আমার গলা কেটে দিলেও ডিটেনশন ক্যাম্প করব না। বাংলার কাউকে তাড়াব না। বিজেপি শুনে রাখো।”

আমার গলা কেটে দিলেও বাংলায় এনআরসি নয়: মমতা, বললেন, 'ভাগ্যিস বীরভূমে জন্ম হয়েছিল, না হলে..'

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 December 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরের স্টেডিয়াম চত্বরে দাঁড়িয়ে ফের কেন্দ্রকে কঠোর নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পরিযায়ী থেকে শুরু করে নাগরিকত্ব, গঙ্গাভাঙন থেকে ওয়াকফ বিল—একাধিক ইস্যুতে তীব্র আক্রমণে শাসকদলের সর্বোচ্চ নেত্রীর।

পরিযায়ী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “পরিযায়ী দেখলেই অত্যাচার। মুর্শিদাবাদ আর মালদহ দেখলেই সবাই নাকি বাংলাদেশি! ভাগ্যিস বীরভূমে জন্ম হয়েছিল—না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত!” 

 তাঁর দাবি, ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে আসা মানুষেরাও ভারতীয় নাগরিক। তাই বাংলায় এনআরসি কার্যকর হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, “আমার গলা কেটে দিলেও ডিটেনশন ক্যাম্প করব না। বাংলার কাউকে তাড়াব না। বিজেপি শুনে রাখো।”

এদিনের অনুষ্ঠান থেকে সাগরদিঘিতে ৬৬০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের কথাও জানান মুখ্যমন্ত্রী। ২০১৭ সালে ঘোষিত এই প্রকল্পে খরচ হয়েছে ৪,৫৬৭ কোটি টাকারও বেশি। ১০ ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রায় ১৬ লক্ষ ৭০ হাজার পরিবার উপকৃত হবে, কর্মসংস্থান হবে ২৬ হাজার মানুষের।

মুর্শিদাবাদ–মালদহের গঙ্গাভাঙন ইস্যুতেও এদিন ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, ১২,১১৬ বিঘা জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। ফারাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীন, তাই ভাঙনরোধের দায়িত্বও কেন্দ্রের।

মমতার বক্তব্য, বাংলাদেশকে জল ছাড়ার চুক্তির সময় ড্রেজিং ও ৭০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র, কিন্তু আজও টাকা মেলেনি। রাজ্য কাজ করতে চাইলে বাধা আসে ফারাক্কার কারণে। তবুও, নিজস্ব উদ্যোগে ৯৬ কোটি খরচ করে জেলায় ৬টি ভাঙন প্রতিরোধের কাজ করেছে রাজ্য।

বার্ধক্যভাতার জন্য আর কেন্দ্রের কাছে হাত না পাতার পরামর্শ দিয়ে মমতা বলেন, যতদিন বেঁচে থাকবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার আবাস যোজনা এবং আরও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে প্রায় ১ কোটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। মমতার কথায়, আমাদের টার্গেট আরও বড় আছে। ১ কোটি ৮৭ লক্ষ বাড়ি তৈরি করা। টাকা এলে, বাকি বাড়িও করে দেব।

ওয়াকফ বিলকে (Waqf Amendment Bill, 2025) সামনে রেখে বাংলায় নতুন করে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, কোনও কোনও সম্প্রদায়িক শক্তি ধর্ম নিয়ে বিভেদ তৈরি করতে চাইছে, রটাচ্ছে। তাঁদের উদ্দেশে বলি, ওয়াকফ সম্পত্তি (Waqf Property,) কেন্দ্র আইন করেছে, আমরা করিনি।

এরপরই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, "পরিষ্কার জেনে রাখুন, বিধানসভায় আমরা এর বিরুদ্ধে প্রস্তাব এনেছি, সুপ্রিম কোর্টেও মামলা করেছি। কেসও চলছে। তাছাড়া আমরা যতদিন আছি, এ সব জায়গায় আমি কাউকে হাত দিতে দেব না।" 


```