Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

৬ অগস্ট ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, ভাষার লড়াইয়ে অরণ্য সুন্দরীতেও হবে মিছিল

তৃণমূল সূত্রের খবর, জনজাতি সমাজের বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

৬ অগস্ট ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, ভাষার লড়াইয়ে অরণ্য সুন্দরীতেও হবে মিছিল

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 August 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: জনজাতি সংস্কৃতির মর্যাদা রক্ষায় এবারে রাজ্যের নজর ঝাড়গ্রামের দিকে। অরণ্য শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে আগামী ৭ অগস্ট থেকে শুরু হচ্ছে বিশ্ব জনজাতি দিবসের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) আগের দিন অর্থাৎ ৬ অগস্ট পৌঁছচ্ছেন ঝাড়গ্রামে (Jhargram)। ওই দিন বাংলা ভাষার সম্মান রক্ষায় শহরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই জেলার নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। পুলিশ ও প্রশাসনের তরফে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কারণ, ঝাড়গ্রামের পাশেই ঝাড়খণ্ডের পূর্ব ও পশ্চিম সিংভূম জেলায় ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা।

জেলাশাসক সুনীল আগরওয়াল জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী ৬ অগস্ট ঝাড়গ্রামে আসছেন। ৭ অগস্ট ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব জনজাতি দিবসের সূচনা করবেন। সেই সঙ্গে তিনি প্রশাসনিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।’’

বিশ্ব জনজাতি দিবস উপলক্ষে চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ঘোড়াধরায়। মঞ্চে তুলে ধরা হবে সাঁওতালি, মুন্ডা, কুড়মি সমাজের লোকনৃত্য, গান ও ঐতিহ্য। অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল সূত্রের খবর, জনজাতি সমাজের বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠককে কেন্দ্র করে রাজ্যের জনজাতি রাজনীতিতে নতুন মোড় আসতে পারে। ঝাড়গ্রাম ২০১৭ সালে জেলা হিসেবে আত্মপ্রকাশ করলেও, বর্তমানে তা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেন, ‘‘বাংলা ভাষার উপর বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে এবার ঝাড়গ্রাম থেকেই প্রতিরোধের বার্তা দেবে দল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেবেন দলের সবস্তরের নেতৃত্ব ও কর্মীরা।’’

তিনি আরও জানান, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষাভাষী মানুষদের উপর যে চাপ বাড়ছে, তা নিয়ে জনজাতি সমাজও উদ্বিগ্ন। ভবিষ্যতে কুড়মালি, সাঁওতালি ও মুন্ডা ভাষার উপরও একই রকম আক্রমণের আশঙ্কা করছেন অনেকে।

জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সীমান্ত অঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে। গোটা জেলা জুড়ে চলছে টহল, চেকিং। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সমস্ত রকম নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।


```