Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ছুঁচো বাজি খুব সাংঘাতিক! সাবধান করলেন মুখ্যমন্ত্রী

“ছুঁচো বাজি  খুব সাংঘাতিক। দেখলে বোঝা যাবে না, চোখের পলকে হুশ করে কোথায় চলে যাবে। ছোট থেকে এই বাজিটা আমি দেখছি। ছুঁচো বাজিতে অনেকেকে হাত পা, পুড়ে যেতে দেখেছি। তাই সকলে নজর রাখবেন, যাতে কোথাও কোনও দুর্ঘটনা না ঘটে।”

ছুঁচো বাজি খুব সাংঘাতিক! সাবধান করলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 8 November 2023 19:33

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গেল কালীপুজো। বুধবার সন্ধেয় নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর ভেনাস ক্লাবের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কালী পুজো মানেই শব্দবাজির দাপট। তা রুখতে গ্রিন ক্র্যাকারের আমদানি হয়েছে। তবু বাজারের ইতি উতি খোঁজ মেলে ফায়ার ক্র্যাকারেরও। তারই অন্যতম ছুঁচো বাজি। যে বাজিতে আগুন ধরানোর পর তা হুশ করে এদিকে ওদিকে চলে যায়। ছুঁচো বাজি থেকে ঘটে যায় দুঘর্টনাও। তাই নিজে আনন্দ করতে গিয়ে অন্যের নিরানন্দের কারণ যেন কেউ না হন, সেদিকে বাড়তি নজর রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কথায়, “মায়ের পুজোয় যেন কোনও অশান্তি না হয়। নজর রাখবেন, যাতে কোথাও কোনও দুর্ঘটনা না ঘটে। আমরা দুর্গাপুজোকে দুর্ঘটনাহীন করেছি। কালীপুজোকেও দুর্ঘটনাহীন করতে হবে।”

এরপরই কথা প্রসঙ্গে ছুঁচো বাজির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “ছুঁচো বাজি  খুব সাংঘাতিক। দেখলে বোঝা যাবে না, চোখের পলকে হুশ করে কোথায় চলে যাবে। ছোট থেকে এই বাজিটা আমি দেখছি। ছুঁচো বাজিতে অনেকেকে হাত পা, পুড়ে যেতে দেখেছি। তাই সকলে নজর রাখবেন, যাতে কোথাও কোনও দুর্ঘটনা না ঘটে।”

আলোর উৎসবকে ঘিরে শহর কলকাতার পাশাপাশি সেজে উঠেছে জেলাও। চারিদিকে উৎসবের আবহ। এই সময়, বিশেষত বাজি পোড়ানোর সময় বাচ্চাদের দিকে বাড়তি নজর রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মনে করিয়ে দেন, এবারে কিন্তু মধ্যরাতে নয়, কালীপুজো শুরু হবে দুপুরে। কারণ, এবার দুপুরেই পড়েছে অমাবস্যা।

রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কত্রী অমাবস্যারও খোঁজ রাখেন! যা জেনে অনুষ্ঠানস্থলে হাজির পুলিশ প্রশাসনের কর্তারাও পরস্পরের মুখ চাওয়াচাওয়ি শুরু করেন। প্রশাসনের এক কর্তার কথায়, "ম্যাডামের সব দিকে নজর। কীভাবে যে রাখেন কে জানে!"


```