Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিজেপির কথা শুনে প্ররোচিত হবেন না, আমি দাঙ্গার পক্ষে নই, মানুষের পক্ষে: মুখ্যমন্ত্রী

এদিনের সরকারি সভা থেকে সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করার কথাও জানান মুখ্যমন্ত্রী।

বিজেপির কথা শুনে প্ররোচিত হবেন না, আমি দাঙ্গার পক্ষে নই, মানুষের পক্ষে: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 6 May 2025 19:45

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির কথা শুনে প্ররোচিত না হওয়ার জন্য মুর্শিদাবাদবাসীকে আহ্বান জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গত মাসে মুর্শিদাবাদে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। ঘটনায় একাধিকজনের মৃত্যু হয। জখম হন অনেকে। বহু ঘরবাড়ি পোড়ানো এবং লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে সোমবার থেকে মুর্শিদাবাদ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সুতির প্রশাসনিক সভা থেকে জেলার ১৬৭ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মোট ৭১৮ কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়। এর মধ্যে মুর্শিদাবাদের ১৭৫টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য ১২ কোটি টাকা বরাদ্দর কথাও জানান মমতা। 

ওই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, "মনে রাখবেন দাঙ্গা মানে মানুষের বাড়ি পোড়ে, রক্ত ঝরে। আমি দাঙ্গার পক্ষে নই, মানুষের পক্ষে।" এরপরই সরাসরি পদ্ম শিবিরকে নিশানা করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, "বিজেপি কিংবা কোনও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। রাজ্যে দাঙ্গার পরিস্থিতি আমি বরদাস্ত করব না।"

মমতা এও বলেন, "আপনারা নিজেরা ভাগ হওয়ার চেয়ে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন। তাতে আমি খুশি হব।” এরপরই এই ধরনের হিংসাকারীদের বিরুদ্ধে সকলকে একত্রিতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। নিজস্ব স্বভাবসিদ্ধ কথায় মহিলাদের উদ্দেশে বলেন, "বাড়িতে হাতা, খুন্তি আছে তো, দাঙ্গা করতে এলে আচ্ছা করে দেবেন।"

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গত মাসে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। ওই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়ে সাফ জানান, "ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনও প্রশ্ন নেই। এই নিয়ে আমি কিছু বলব না। ওয়াকফ নিয়ে বলার থাকলে দিল্লিতে যান। বাংলায় এ নিয়ে অশান্তি পাকানো সহ্য করব না।"

এদিনের সরকারি সভা থেকে সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করার কথাও জানান মুখ্যমন্ত্রী। বাংলায় কথা বলার জন্য ওড়িশা-সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযাযী শ্রমিকদের ওপর অত্যাচার প্রসঙ্গেও এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কাজ করা পরিযাযী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বানও জানান তিনি।

এদিনের অনুষ্ঠান থেকে ক্ষতিগ্রস্ত (সম্প্রতি হামলার ঘটনায়) ২৮০টি পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।


```