Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

জাতীয় স্তরে তিরন্দাজিতে সোনা ঝাড়গ্রামের অনিমেষের, বেঙ্গল আর্চারির প্রশংসা মুখ্যমন্ত্রীর

রবিবার খুশির খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

জাতীয় স্তরে তিরন্দাজিতে সোনা ঝাড়গ্রামের অনিমেষের, বেঙ্গল আর্চারির প্রশংসা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 November 2024 21:13

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে জঙ্গলমহলের আদিবাসী তিরন্দাজিদের নিয়ে আশাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার জানিয়েছিলেন, তাঁর নির্দেশে তৈরি রাজ্যের আর্চারি অ্যাকাডেমির ছেলেমেয়েরা দেশের মুখ উজ্জ্বল করবে। এমন ঘোষণার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই এবার বাংলার মুকুটে নয়া পালক। জাতীয় স্তরে তিরন্দাজির স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় মোদীরাজ্য গুজরাট থেকে পুরষ্কার ছিনিয়ে নিল বাংলার ঝাড়গ্রামের অনিমেষ রায়।

রবিবার খুশির খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডেলে অনিমেষকে শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, ‘গুজরাতে অনুষ্ঠিত ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪-এ অনূর্ধ্ব-১৯ বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমি-র তিরন্দাজ অনিমেষ রায় সোনার পদক জয় করেছে। ওর এই সাফল্যের জন্য অনিমেষকে আন্তরিক অভিনন্দন জানাই।’

মমতা মনে করিয়ে দেন, ‘অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলার সুযোগ করে দিতে ঝাড়গ্রামের আর্চারি একাডেমি সহ বাংলার বিভিন্ন জায়গায় ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য মোট ৮টি একাডেমি আমাদের সরকারই তৈরী করেছে। এটা আমার গর্ব। একদিন এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা অলিম্পিকে যাবে, দেশের মুখ উজ্জ্বল করবে - এই প্রত্যাশা আমি রাখি।’

রাজারহাটের আদিবাসী ভবনের মঞ্চ থেকে ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসকে আরও ভাল করে অ্যাকাডেমিতে নজর দেওয়ার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একদিন এরাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। ওঁদের নিয়ে আমার অনেক আশা। আগামীদিনে প্যারালিম্পক্সে বাংলার ছেলেরা আর্চারিতে সোনা পাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসও আর্চারি অ্যাকাডেমির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিমের ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে’। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরিকাঠামোর অভাব যেন না-হয়। আমি দেখতে চাই, আগামিদিনে এরাই অলিম্পিক জয় করবে।


```